News Flash

  • Home
  • Uncategorized
  • গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, গভীর রাতে নাশকতার আগুন পানিসাগরে
Image

গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, গভীর রাতে নাশকতার আগুন পানিসাগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ এপ্রিল ঃ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রৌয়া গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডের বাসিন্দার নীল ত্রিপুরার বসত বাড়িতে শনিবার রাতে আনুমাণিক ৩টায় দুষৃকতীরা আগুন ধরিয়ে পুরো পরিবারকে প্রাণে মারার চেষ্টা করে৷ রৌয়া গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আজিজ ও মন্টই আলী দীর্ঘদিন ধরে নীল ত্রিপুরার বাড়ির উপর দিয়ে সরকারি বিদ্যুৎ লাইন থেকে হুক লাইন দিয়ে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করে আসছে৷ নীল ত্রিপুরা বাড়ির উপর দিয়ে হুক লাইনের তার না নেওয়ার জন্য বার কয়েক আপত্তি করার পরও তারা কর্ণপাত করেনি৷ শনিবার আনুমাণিক বেলা ২টা নাগাদ হূক লাইনে ব্যবহৃত তারে কয়েকটি জায়গায় স্পার্ক করছিল৷


তাতেই নীল ত্রিপুরা আব্দুল আজিজকে বিষয়টি জানায় এবং অতিসত্বর লাইন খুলে নেওয়ার জন্য বলে৷ তাতে ক্ষিপ্ত হয়ে নীল ত্রিপুরার গোটা পরিবারের সদস্যদের উপর অভিযুক্ত আব্দুল আজিজ ও তার মা, বোন, সবাই ঝগড়ায় লিপ্ত হয়৷ সেখানেই আব্দুল আজিজ নীল ত্রিপুরার পরিবারকে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়৷ প্রতিদিনের মত নীল ত্রিপুরার দুই পুত্র, স্ত্রী-কন্যারা রাত আনুমাণিক ১০টা নাগাদ খাওয়া-দাওয়া করে ঘুমাতে যান৷


রাতে আনুমাণিক ৩টা তাদের বসত ঘরে আগুন দেখতে পায় বড় ছেলে প্রসেনজিৎ ত্রিপুরা৷ সাথে সাথে চিৎকার-চেচাঁমেচি করতে থাকে৷ ছোট ছেলে রতন ত্রিপুরা এবং তার স্ত্রী গীতা ত্রিপুরা অপর ঘর থেকে দরজা খুলে বেরিয়ে আসতেই অভিযুক্ত আব্দুল আজিজ ও মন্টই আলীকে দৌড়ে পালিয়ে যায়৷ তখন ঘরের চালে আগুনের লেলিহান শিখায় পুরো বাড়ি আলোকিত হয়ে যায়৷ সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন৷ পরমুহূর্তেই পানিসাগর থানায় খবর পাঠানো হয়৷


রবিবার সকালে পানিসাগর থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নীল ত্রিপুরার বক্তব্য অনুযায়ী অভিযুক্ত আব্দুল আজিজ ও মন্টই আলিকে খোঁজ করতে তাদের বাড়িতে যান৷ পুলিশ আসার খবর পেয়ে উভয়ই বাড়ি থেকে পালিয়ে যায়৷ তাদের ঘরে থাকা টিআর০৫বি-৯৫৭৪ ও টিআর০৫সি-৭৩০৬ নং দুইটি বাইক পুলিশকর্মীরা পানিসাগর থানায় নিয়ে আসেন৷ নীল ত্রিপুরা পানিসাগর থানায় অভিযুক্ত আব্দুল আজিজ এবং মন্টই আলির বিরুদ্ধে লিখিত এফআইআর করেন৷ বসতবাড়িতে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টার ঘটনায় গোটা এলাকাজুড়ে ক্ষোভের সঞ্চার হয়৷ এলকাবাসী দুষৃকতীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top