News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাম্বুলেন্সে লক্ষাধিক টাকা খরচ করে চেন্নাই থেকে রাজ্যে ফিরছেন বহু পরিবার
Image

অ্যাম্বুলেন্সে লক্ষাধিক টাকা খরচ করে চেন্নাই থেকে রাজ্যে ফিরছেন বহু পরিবার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ এপ্রিল৷৷ চিকিৎসা করাতে গিয়ে লকডাউন-এ আটকা পড়া ত্রিপুরার আরও তিন পরিবার অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজ্যে ফিরেছেন৷ এক পরিবার ১ লক্ষ ৮০ হাজার টাকায় এবং বাকি দুই পরিবার ২ লক্ষ ৪০ হাজার টাকা করে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে চেন্নাই থেকে ত্রিপুরায় ফিরেছেন৷ সেখানে খাওয়া-দাওয়ার সমস্যার কারণে অনেকেই দিশেহারা হয়ে পড়েছিলেন৷ তাই, বাধ্য হয়ে প্রচুর টাকা ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে রাজ্যে ফিরেছেন, জানালেন জম্পুইজলার বাসিন্দা সমরেশ দেববর্মা৷ তিনি মায়ের চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলেন৷ তাঁর কথায়, ত্রিপুরার আরও অনেকেই সেখানে ফেঁসে গেছেন৷ খাবারের অভাবে ভুগছেন তাঁরা৷


শনিবার সমরেশ দেববর্মা বলেন, গত ৬ মার্চ মায়ের চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলাম৷ কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ায় বিমানের টিকিট বাতিল হয়ে যায়৷ ফলে তাঁরা সেখানে আটকা পড়েন৷ তাঁর কথায়, চেন্নাইয়ে খাবারের ভীষণ সমস্যা হচ্ছিল৷ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কোনও উপায় হচ্ছিল না৷ শেষে হাসপাতালের সহযোগিতায় অ্যাম্বুলেন্স ভাড়া করে ত্রিপুরায় ফেরার সিদ্ধান্ত নেই৷ তিনি বলেন, গত ২১ এপ্রিল মা ও বাবাকে নিয়ে চেন্নাই থেকে রওয়ানা দিয়েছিলাম৷ আজ রাজ্যে পৌঁছেছি৷ টিএন ২৩ এএম ৪২০৯ নম্বরের অ্যাম্বুলেন্সে ত্রিপুরায় পৌছতে ১ লক্ষ ৮০ হাজার টাকা ভাড়া দিতে হয়েছে, বলেন তিনি৷


তিনি জানান, ত্রিপুরার আরও দুই পরিবার অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ফিরছেন৷ তবে তাঁদের অ্যাম্বুলেন্সের ভাড়া বেশি গুনতে হয়েছে৷ তাঁর কথায়, তাঁরা প্রত্যেকে ২ লক্ষ ৪০ হাজার টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া নিয়েছেন৷ তিনি বলেন, চেন্নাইয়ে ভীষণ অসহায় হয়ে পড়েছিলাম৷ ফলে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স ভাড়া নিতে হয়েছে৷ তাঁর দাবি, চেন্নাইয়ে এখন অ্যাম্বুলেন্সের ভীষণ চাহিদা৷ কারণ, অনেকেই সেখানে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছেন৷


প্রসঙ্গত, কিছুদিন আগেও চেন্নাই থেকে ত্রিপুরার দুই পরিবার অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে রাজ্যে ফিরেছেন৷ আজ আরও তিন পরিবার এভাবেই রাজ্যে ফিরছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top