News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএম হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্তদান শিবির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের
Image

আইজিএম হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্তদান শিবির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সপ্তাহব্যাপী সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার আইজিএম হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্তদান শিবির সংগঠিত করে৷ শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক ডা. দিলীপ দাস৷ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে এই রক্তদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছে৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুধুমাত্র ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া কিংবা স্বার্থসিদ্ধির জন্যই নিজেদের দায়দায়িত্ব সীমাবদ্ধ রাখেনি৷ সমাজের বৃহৎ স্বার্থে কাজ করে চলেছে৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে লকডাউন ঘোষণা করায় রাজ্যের ব্লাডব্যাঙ্কগুলো রক্তশূন্য হয়ে পড়েছে৷

এর ফলে রক্তের অভাবে বহু রোগীর অপারেশন করা যাচ্ছে না, থ্যালাসেমিয়া রোগীরা রক্তের অভাবে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছে৷ শুধু তাই নয়, প্রসূতি মায়েদের সিজার এবং দুর্ঘটনায় পতিত লোকজনদের চিকিৎসার প্রয়োজনে জরুরি ভিত্তিতে রক্তের দরকার হয়৷ ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তশূন্যতা দেখা দেওয়ায় সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে৷ লকডাউন চলতে থাকায় অনেকেই রক্তদানে এগিয়ে আসছেন না৷ এই জটিল সমস্যা নিরসনে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে রক্তদানে এগিয়ে এসেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ আইজিএম হাসপাতালে শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রক্তদানে শিবিরের উদ্বোধন করে বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, রাজ্য ও রাষ্ট্রের জটিল সমস্যায় এগিয়ে এসেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ এ ধরনের চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তিনি৷ বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, ছাত্রছাত্রীরা জাতির এবং দেশের ভবিষ্যৎ৷

এই ধরনের উদ্যোগ চালিয়ে যেতে তিনি ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছেন৷ তিনি তথ্য দিতে গিয়ে আরও জানান, এবিভিপি রাজ্যের প্রতিটি জেলায় একটি করে টিম রয়েছে৷ তাদের কাছে রক্তদাতাও রয়েছে৷ জরুরি প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করলে রক্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ সেজন্য জনগণকে প্রয়োজন বোধে এবিভিপির সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন বিধায়ক ডা. দিলীপ দাস৷ এ ধরনের সেবামূলক কাজে সমাজের অন্যান্য অংশের লোকজন এবং বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি৷ শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রক্তদান শিবিরে মোট ২০ জন রক্তদান করেন৷ এ ধরনের প্রয়াস আগামীদিনেও জারি থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top