News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সরকারি ব্যয় হ্রাস করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত মন্ত্রিসভার
Image

রাজ্যে সরকারি ব্যয় হ্রাস করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ রাজ্যে সরকারি ব্যয় হ্রাস করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে৷ আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তার অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন৷ তিনি আরও জানান, কোভিড-১৯-কে ঘিরে কিছু কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারি খরচ বা ব্যয় হ্রাস করার জন্য৷ এই ব্যবস্থা সমস্ত সরকারি দপ্তর, সরকার অধিকৃত সংস্থা, কো-অপারেটিভ সোসাইটি, শহর ও গ্রামীণ উভয়ই স্থানীয় সংস্থা এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলির উপর প্রযোজ্য হবে৷ এ ব্যাপারে যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হলো – সমস্ত দপ্তরের অফিস খরচ এবং অন্যান্য কন্টিনজেন্ট বাজেটের নূ্যনতম ১৫ শতাংশ সাশ্রয় করতে হবে৷ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের অন্তর্গত যে সমস্ত কন্টিজেন্সি ফাণ্ড রয়েছে সেগুলির যথাযথ ব্যবহার করতে হবে যাতে রাজ্যের সরকারি ফাণ্ডের উপর নির্ভরশীল না হতে হয়৷ সমস্ত দপ্তরের নন-ট্যাক্স রেভিনিউ কালেকশনের উপর নূ্যনতম ১০ শতাংশ বৃদ্ধি দেখাতে হবে৷


সমস্ত অফিসগুলিতে ইন্টারনেটের মাধ্যমে ই-মেল ব্যবহার করতে হবে যাতে কাগজের ব্যবহার কমানো যায়৷ সমস্ত সরকারি দপ্তর, সরকার অধিকৃত সংস্থা, কো-অপারেটিভ সোসাইটি এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলি বিদ্যৎ বিল হাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে নূ্যনতম ১০ শতাংশ বিদ্যৎ বিল কমানো যায়৷ বিভিন্ন সরকারি অনুষ্ঠান, মেলা বা প্রদর্শনী আয়োজন করতে গেলে মুখ্যমীর অনুমোদন নিতে হবে এবং যত কম খরচে করা যেতে পারে সেই ব্যবস্থা নিতে হবে৷ সরকারি বাজেট থেকে টাকা খরচ করে কোনও প্রকারের জমি অধিগ্রহণ করা যাবে না৷ যদি কোনও জায়গা পাবলিক ডোনেশন বা গিফট ডিড হিসেবে দান করা হবে তখন দপ্তর তার অনুমোদন দেবে৷ তহবিলের টাকা তখনই তোলা যাবে যখন খরচ অত্যন্ত প্রয়োজন হবে৷ সরকারি দপ্তরে টেলিফোন ব্যবহারের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ এড়াতে হবে এবং টেলিফোন বিলের খরচ ১০ শতাংশ কমাতে হবে৷ এক্ষেত্রে সচিব বা এর উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে টেলিফোন বিলের খরচ ৫০ শতাংশ, বিভিন্ন দপ্তরের প্রধানদের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং অন্যান্য আধিকারিকদের ক্ষেত্রে টেলিফোন বিলের খরচ ৩০ শতাংশ হাস করতে হবে৷


বিভিন্ন দপ্তরে জিনিস ক্রয় করার ক্ষেত্রে গভর্নমেন্ট ই-মার্কেটের উপর গুরুত্ব দিতে হবে৷ যদি কোনও জিনিস গভর্নমেন্ট ই-মার্কেটের আওতায় না থাকে তাহলে সরাসরি টেণ্ডারের মাধ্যমে ক্রয় করা যাবে৷ সরকারি দপ্তরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে সুুদ আসবে তা রাজ্য সরকারের এক্স-চেকারে জমা দিতে হবে৷ সরকারি দপ্তরের আধিকারিকদের একাধিক গাড়ি দেওয়া হবে না৷ সরকারি দপ্তরের আধিকারিকদের অফিসে যদি এসি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে স্টেট ইকোনমি বোর্ডের অনুমোদন নিতে হবে৷ পাবলিক সেক্টর ইউনিট (পি এস ইউ)-গুলির যেগুলি লাভজনক তা সংশ্লিষ্ট দপ্তর নিয়মিত মূল্যায়ন করবে এবং লোকসানে চলছে এমন পি এস ইউ-গুলিকে ক্ষতির পরিমাণ হাস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ কোনও সরকারি দপ্তর আউটসোর্সিং-এর মাধ্যমে লোক নিয়োগ তখনই করতে পারবে যদি প্রয়োজনীয় পদগুলির নিয়োগ স্থগিত রাখা হয়ে থাকে৷ পঞ্চদশ অর্থকমিশন ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যের বেতন, পেনশন এবং সুুদের হারের মাথাপিছু ব্যয়ের ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে৷ সেইক্ষেত্রে রাজ্যগুলিকে এইসব ব্যয় কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে৷ এরজন্য স্টেট ইকোনমি বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে যেখানে সম্ভব হয় ম্যানপাওয়ার সহ রিডেপ্লয়মেন্ট রেশনালাইজ পদ্ধতিতে করার জন্য৷ এন্টারটেইনমেন্ট চার্জ-এর সর্বোচ্চ সীমা কঠোরভাবে অনুসরণ করতে হবে৷ সরকারি দপ্তরের আধিকারিকদের অফিসে টিভি, ক্যাবল ইত্যাদি পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্টেট ইকোনমি বোর্ডের অনুমোদন লাগবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top