News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের নয়া স্বাস্থ্যসচিব এসকে রাকেশ, এনএইচএম মিশন অধিকর্তা সিদ্ধার্থ শিব জেসওয়াল
Image

রাজ্যের নয়া স্বাস্থ্যসচিব এসকে রাকেশ, এনএইচএম মিশন অধিকর্তা সিদ্ধার্থ শিব জেসওয়াল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ ত্রিপুরায় নয়া স্বাস্থ্যসচিব পদে এসকে রাকেশ এবং জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা মিশন অধিকর্তা পদে সিদ্ধার্থ শিব জেসওয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে৷


ত্রিপুরায় করোনা মোকাবিলায় কিট এবং স্যানিটাইজার ক্রয়ে আর্থিক অনিয়মের অভিযোগে স্বাস্থ্যসচিব ড় দেবাশিস বসুকে দায়িত্ব থেকে সরানো হয়েছে৷ অতিরিক্ত মুখ্যসচিব এসকে রাকেশ এখন স্বাস্থ্য দফতরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন৷ তিনি বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ, মৎস্য, বন এবং প্রাণী কল্যাণ দফতরের সচিবের দায়িত্বে ছিলেন৷ তাঁকে স্বাস্থ্য দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে৷ তবে বন দফতরের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে৷


এদিকে, একই অভিযোগে জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা মিশন অধিকর্তা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের মুখ্য কার্যনির্বাহী অফিসারের পদ থেকে অদিতি মজুমদারকে সরানো হয়েছে৷ তাঁকে দমকল বিভাগের অধিকর্তা পদে বদলি করা হয়েছে৷ অন্যদিকে পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক সিদ্ধার্থ শিব জেসওয়ালকে জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা মিশন অধিকর্তা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের মুখ্য কার্যনির্বাহী অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে৷ সাথে তিনি আগরতলা পুর নিগমের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও পালন করবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top