News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে একই পরিবারের পাঁচ সদস্যের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Image

উত্তরপ্রদেশে একই পরিবারের পাঁচ সদস্যের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লখনউ, ২৫ এপ্রিল (হি. স.) : উত্তরপ্রদেশের সিঙ্গার নগর এলাকায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জানা গিয়েছে শনিবার ওই এলাকার একটি বাড়ি থেকে মৃতদেহগুলি উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, মৃত পাঁচজনের মধ্যে দুজন মহিলা, একজন বৃদ্ধ এবং বাকি দুজন শিশু। মৃতদের একজনকে দিব্যা নামে শনাক্ত করা হয়েছে। তার বোন এবং ছেলে ও অন্য এক শিশুর চারটি মৃতদেহ একটি ঘরে এবং ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃতদেহ ওপরের একটি ঘর থেকে উদ্ধার করে পুলিশ। ওই মৃত বৃদ্ধের নাম রাজেশ্বর পাচোরি। মহিলার দেহের পাশে সালফার ট্যাবলেট এবং এক বোতল জীবাণুনাশক পাওয়া যায়। ওই মহিলার গলায় আঘাতের চিহ্নও মিলেছে। মৃত্যুর রহস্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top