News Flash

  • Home
  • Uncategorized
  • মহার্ঘ ভাতার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন সেনা কর্মী
Image

মহার্ঘ ভাতার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন সেনা কর্মী

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি. স.):  কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা আটকে দেওয়ার বিরুদ্ধে সরব হয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন প্রাক্তন এক সেনাকর্মী। অবসরপ্রাপ্ত মেজর ওঙ্কার সিং গুলেরিয়া এই পিটিশনটি দায়ের করেছেন।

ক্যান্সারে আক্রান্ত এই প্রাক্তন সেনাকর্মী আদালতকে জানিয়েছেন যে তিনি তার স্ত্রীয়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন। পেনশন ছাড়া তার আর কোনও উপার্জন নেই। পিটিশনে দাবি করা হয়েছে যে তার মতো কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত সেনা কর্মী ও আধিকারিক এই পেনশনের ওপর নির্ভরশীল। মহার্ঘ ভাতা আটকে যাওয়ার জেরে তারা সকলেই চিন্তিত। বয়স্কদের জন্য মহার্ঘভাতা আটকে দিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়নি সরকার। কারণ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা প্রত্যেকেই এই পেনশনের ওপর নির্ভরশীল। তাদের কাছে এই পেনশনই একমাত্র আর্থিক অবলম্বন। পিটিশনে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে প্রবীণ নাগরিকদের খেয়াল রাখার কথা বলেছিলেন। কারণ অন্যান্যদের তুলনায় প্রবীণ নাগরিকদের করোনার সংক্রমণ সবথেকে বেশি হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, তা ফের চালু করা হোক। সেই দাবি পিটিশনে করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, ২৪ এপ্রিল কেন্দ্রীয় সরকার তাদের অধীনে কর্মরত কর্মীদের মহার্ঘ ভাতা ২০২১ সালের জুন মাস পর্যন্ত আটকে দেওয়ার ঘোষণা করা হয়। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীও। যাদের সংসার পেনশনে চলে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top