News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক
Image

করোনা মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি. স.):  রাজধানী দিল্লির নির্মাণ ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, নীতি আয়োগের সিইও  অমিতাভ কান্ত। যে সকল কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন।তারা হলেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হারদীপ সিংহ পুরী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে সহ প্রমুখ ।  

করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রতিরোধে কি অগ্রগতি হয়েছে, তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। মন্ত্রীদের জানানো হয়েছে যে দেশজুড়ে প্রতিটি হাসপাতলে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট, এন ৯৫, ভেন্টিলেটর, ওষুধ পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশীয় উদ্যোগপতিদের চিহ্নিত করে তাদেরকে দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে।এখন প্রতিদিন এক লক্ষ পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট এবং মাস্ক তৈরি করা হচ্ছে। দেশে নির্মিত হচ্ছে ভেন্টিলেটর। এমনকি ৯ টি কোম্পানিকে চিহ্নিত করে ৫৯ হাজার ভেন্টিলেটর তৈরীর কাজ চলছে। করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য গোটা দেশে ১.২৪ কোটি স্বেচ্ছাসেবক কাজ করে চলেছে। এরমধ্যে এন সি সি ও এন এস এস রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন করোনা প্রতিটি স্টেকহোল্ডারের ভূমিকাকে প্রশংসা করেছেন। করোনা রোগীদের নিয়ে সমাজে যাতে কুসংস্কার না ছড়ায় সেই দিকটিও লক্ষ রাখতে হবে।অনেক স্বাস্থ্য কর্মীর সঙ্গে দুর্ব্যবহার  করছে। এমনটা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানিয়েছেন তিনি ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top