News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা করোনা মুক্ত : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা করোনা মুক্ত : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্তের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে৷ আজ তার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আগামীকাল পুনরায় তার নমুনা পরীক্ষা করা হবে৷ রিপোর্ট নেগেটিভ আসলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে৷
এ-বিষয়ে স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. দ্বীপকুমার দেববর্মা বলেন, গত ১০ এপ্রিল ত্রিপুরায় করোনা আক্রান্ত দ্বিতীয় রোগীর সন্ধান মিলেছিল৷ তিনি প্রথম রোগীর সংস্পর্শে ছিলেন৷ একই ট্রেনে তিনি ত্রিপুরায় এসেছিলেন৷ তবে প্রথম রোগী ট্রেনে দ্বিতীয় রোগীর থেকেই সংক্রমিত হয়েছিলেন, তা অনেকটাই স্পষ্ট হয়েছে৷


ডা. দ্বীপকুমার বলেন, গত কয়দিন ধরে করোনা আক্রান্ত দ্বিতীয় রোগীর ভাইরাল লোড কমছিল না৷ কিন্তু আজ নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাঁর দাবি, আগামীকাল পুনরায় ওই রোগীর নমুনা পরীক্ষা করা হবে৷ রিপোর্ট নেগেটিভ আসলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে৷ তবে তিনি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা আক্রান্ত প্রথম রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে গেছেন৷ তিনি বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন৷ দ্বিতীয় রোগীও সম্ভবত আগামীকাল হাসপাতাল থেকে ছুটি পেয়ে যাবেন৷ তাতে আপাতত আগামীকাল ত্রিপুরা করোনা মুক্ত রাজ্য হিসেবে উঠে আসবে৷ কিন্তু তবুও, সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি৷ কারণ, দেশে এখনও প্রতিদিন কোনও না-কোন রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান মিলছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top