News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় পঞ্চাশোর্ধ মহিলার মৃতদেহ উদ্ধার
Image

বিলোনীয়ায় পঞ্চাশোর্ধ মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ সাতসকালে পঞ্চাশোর্ধ জনৈক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এ ঘটনায় বিলোনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


পুলিশ জানিয়েছে, বিলোনিয়া মহকুমার অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মনচন্দ্রপাড়া এলাকার বাসিন্দা স্বর্গীয় বজেন্দ্র দেববর্মার স্ত্রী শ্রীতি দেববর্মা (৫৫) গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন৷ আজ সকালে বাড়ির পাশে জঙ্গলে তার মৃতদেহ দেখতে পান এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে বিষয়টি তার পরিবারের লোকজনদের ও বিলোনিয়া থানায় খবর দেন প্রত্যক্ষদর্শীরা৷ খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷


এ-বিষয়ে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা বলেন, তাঁদের প্রাথমিক ধারণা, ওই মহিলা আত্মহত্যা করেছেন৷ তবে, ময়না তদন্তে রিপোর্টে আসল তথ্য উঠে আসবে৷ তবে, স্থানীয় জনমনে মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top