News Flash

  • Home
  • Uncategorized
  • কালবৈশাখীর ঝাপ্ঢায় রাজ্যের ২৪টি ত্রাণ শিবিরে ৪৫৯৭ জন আশ্রিত, ৩৫৫৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত
Image

কালবৈশাখীর ঝাপ্ঢায় রাজ্যের ২৪টি ত্রাণ শিবিরে ৪৫৯৭ জন আশ্রিত, ৩৫৫৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ জোড়া ফলায় বিদ্ধ ত্রিপুরা৷ একদিকে করোনা-র প্রকোপ, অন্যদিকে প্রকৃতির রুদ্ররূপ৷ তাতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন ত্রিপুরাবাসী৷ গতকালের কালবৈশাখীর ঝড়ে তছনছ হয়ে গেছে রাজ্যের বিভিন্ন এলাকা৷ এ ঘটনায় ২৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ সেগুলোতে ১,৬৯৫টি পরিবার আশ্রয় নিয়েছে৷ এখন পর্যন্ত খবর, ৩,৫৫৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আরও রিপোর্ট সংগ্রহাধীন বলে জানিয়েছেন রাজ্য দুর্যোদ মোকাবিলা দফতরের আধিকারিক৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেছেন৷ ত্রাণ সামগ্রী এবং ক্ষতিপূরণের অর্থ ব্যবস্থা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন৷


এ ঘটনায় ২৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ সেগুলোতে ১,৬৯৫টি পরিবারের ৪,৫৯৭ জন আশ্রয় নিয়েছেন৷ এখন পর্যন্ত খবর, ৩,৫৫৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আরও রিপোর্ট সংগ্রহাধীন বলে জানিয়েছেন রাজ্য দূর্যোদ মোকাবিলা দফতরের আধিকারিক৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেছেন৷ ত্রাণ সামগ্রী এবং ক্ষতিপূরণের অর্থ ব্যবস্থা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন৷


রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের রিপোর্ট অনুযায়ী, কালবৈশাখীর ঝড়ে ১৫৬টি বাড়ি সম্পূর্ণ, ২০৫৩টি মারাত্মকভাবে এবং ১৩৪৫টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এদিকে, সিপাহীজলা জেলায় বিশালগড় মহকুমায় ৫টি এবং জম্পুইজলা মহকুমায় ১২টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ অন্যদিকে, খোয়াই জেলায় কল্যাণপুর ব্লকে ৪টি এবং তেলিয়ামুড়া মহকুমায় ৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ ওই ত্রাণ শিবিরগুলিতে ১৬৯৫ পরিবারের ৪৫৯৭ জন আশ্রিত রয়েছে৷ এদিকে, সিপাহীজলা জেলায় জম্পুইজলা মহকুমায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার-কে প্রতি পরিবার ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে৷ তাছাড়া বিশালগড় মহকুমায় বিভিন্ন ক্ষতিগ্রস্তদের ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে৷ তাতে মোট ২৭২১টি বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া গিয়েছে৷ তবে আরও রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে৷ ক্ষতির পরিমাণ বাড়বে বলেই মনে করা হচ্ছে৷ কৃষিতে ক্ষতির পরিমান নিরূপণ হচ্ছে৷ তাতে, কিছুটা সময় লাগবে বলে দফতর সূত্রে জানা গেছে৷


আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাইদ্যাদিঘি, পাতালিয়া পঞ্চায়েত, বাতিলামা, সিপাহিজলা সুকল, নব শান্তিগঞ্জ, টাকারজলা, নারায়ণ খামার এবং কল্যাণপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেছেন৷ তাঁর সাথে স্থানীয় বিধায়কগণ এবং পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক ওই সমস্ত এলাকা সফর করেছেন৷ মুখ্যমন্ত্রী প্রশাসনকে ত্রাণ সামগ্রী বণ্টন এবং ক্ষতিপূরণের অর্থ শীঘ্র বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top