News Flash

  • Home
  • Uncategorized
  • চাল দিয়ে তৈরি স্যানিটাইজার! নিন্দায় সরব রাহুল
Image

চাল দিয়ে তৈরি স্যানিটাইজার! নিন্দায় সরব রাহুল

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.): খাদ্যশস্য থেকে স্যানিটাইজার তৈরির সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

মঙ্গলবার নিজের টুইট বার্তায় তিনি লেখেন, লকডাউনের জেরে গরিবেরা ঠিকমতো করে খেতে পারছে না। এমন সময় খাদ্যশস্য দিয়ে স্যানিটাইজার তৈরীর কথা বলছে সরকার। আর কতদিন দেশের গরিবদের চেতনা নিদ্রিত হয়ে থাকবে। নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আওয়াজ তোলার সময় হয়েছে তাদের বলে মনে করেন ওয়ানাডের এই সাংসদ।

মঙ্গলবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লেখেন, ভারতের গরিবরা কবে জাগবে। সরকার অভুক্ত মানুষদের চাল না দিয়ে তার থেকে স্যানিটাইজার বানিয়ে বড়লোকদের হাত ধোয়ার কাজ করে যাচ্ছে।
এদিন নিজের টুইট বার্তায় একটি খবরের লিংকও শেয়ার করেন রাহুল গান্ধী। সেখানে লেখা রয়েছে যে গুদাম ঘরে থাকা বাড়তি চাল দিয়ে স্যানিটাইজার তৈরীর জরুরি উপাদান ইথানল তৈরি করা হবে।  স্যানিটাইজার তৈরি অন্যতম প্রধান উপাদান হল এই ইথানাল। সরকারের এই পদক্ষেপের এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে অভুক্তদের খাওয়ানোটা তারা অগ্রাধিকার দিচ্ছে না। বড়লোকেরা যাতে হ্যান্ড স্যানিটাইজার পায়, তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top