News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যগুলিকে সফলভাবে লকডাউন পালন করার জন্য বলল কেন্দ্র
Image

রাজ্যগুলিকে সফলভাবে লকডাউন পালন করার জন্য বলল কেন্দ্র

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি. স.):   লকডাউনকে সাফল্যমন্ডিত করে তুলতে রাজ্যগুলির সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে লকডাউন সফল করতে দেশের আইন মেনে চলা উচিত রাজ্যগুলির।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পূণ্য সলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, ২০ এপ্রিল থেকে যেসব এলাকায় ছাড় দেওয়া হয়েছিল সেখানে ভাল ভাবেই কাজ চলছে। পরিযায়ী শ্রমিকদের কৃষি কাজের জন্য মোতায়েন করা হয়েছে। করোনা নিয়ে সচেতন গ্রামবাসীরা। তারা মাস্ক ও গামছা ব্যবহার করছে। লকডাউনের লক্ষ্য সফল হচ্ছে কিনা, তা দেখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এই প্রসঙ্গে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্র। ২০০৫ এর জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের মাধ্যমে দিশা নির্দেশ কঠোরভাবে পালন করতে রাজ্যগুলিকে বলেছে কেন্দ্র।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top