News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান অব্যাহত
Image

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান অব্যাহত রয়েছে৷ অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটিও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদানের জন্য এগিয়ে এসেছে৷ অর্থদানের পরিমাণ তেমন বেশি না হলেও তাদের দানের মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ বর্তমানে গোটা দেশে দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলছে৷ লকডাউনের ফলে স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়েছে৷ বিশেষ করে গরিব অংশের মানুষের রুটি রোজগার বন্ধ৷ ওইসব মানুষের কথা মাথায় রেখে সরকার ফ্রি রেশনের ব্যবস্থা করেছে৷ কিন্তু তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়৷

সেজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, ক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থা ওইসব অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছেন৷ প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে গরিব অংশের মানুষের হাতে বেসরকারি উদ্যোগে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে৷ আবার অনেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওইসব গরিব মানুষের সাহায্যার্থে অর্থদান অব্যাহত রেখেছেন৷

১৮ এপ্রিল পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৯ কোটি ৮ লক্ষ টাকা দান করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা৷ রবিবারও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান অব্যাহত রয়েছে৷ রবিবার সকালে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি শিক্ষামন্ত্রীর রতনলাল নাথের হাতে মুখ্যমন্ত্রীর তহবিলের উদ্দেশ্যে ৭ হাজার টাকার চেক তুলে দিয়েছেন৷ এদিকে, ওএনজিসির অবসরপ্রাপ্ত কর্মী কানু দেবনাথ ৩০ হাজার টাকা এবং সহকারী প্রধান শিক্ষক কিশোর দত্তও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রবিবার অর্থদান করেছেন৷ শিক্ষামন্ত্রী জানান, লকডাউনের ফলে গরিবদের অবস্থা খুবই দুর্বিষহ হয়ে উঠেছে৷ সরকারি সাহায্যও যথেষ্ট নয়৷ সে জন্যই এগিয়ে আসছেন মানবদরদি মানুষজন ও বিভিন্ন সংস্থা৷ এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন৷


শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রবিবার তথ্য দিতে গিয়ে জানান, রাজ্যে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য ১ হাজার ৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এর মধ্যে টেস্ট সম্পূর্ণ হয়েছে ৯০০ জনের৷ দুটি পজেটিভ কেইস ছাড়া সবগুলিই স্বাভাবিক রয়েছে৷ এর মধ্যেও একজন সুস্থ হয়ে ফিরেছেন৷ অপর একজনের অবস্থাও প্রায় স্বাভাবিক৷ তিনি জানান, এতদিন লালা সংগ্রহ করে পরীক্ষা করা হতো৷ এখন রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য কিটস এসেছে৷ এর ফলে জেলা পর্যায়ে এখন পরীক্ষার সুযোগ সম্প্রসারিত হয়েছে৷ সকলকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top