News Flash

  • Home
  • Uncategorized
  • গরীব পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ নানা জায়গায়
Image

গরীব পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ নানা জায়গায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রবিবার ট্রাফিক ভবনে দুস্থ রিকশা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ শতাধিক রিকশা চালকের হাতে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা খাদ্য সামগ্রী তুলে দেন৷ এর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, দুধ, সয়াবিন, সাবান এবং ভোজ্য তেল৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে লকডাউন ঘোষণা করায় রিকশা চালকদের জীবন জীবিকা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে৷ তারা রিকশা নিয়ে বের হতে পারছে না৷ ফলে পরিবারে অনাহার, অনটন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে৷ সরকারি তরফে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হলেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়৷ সেজন্যই ট্রাফিক পুলিশ ওইসব অসহায় রিকশা চালকদের পাশে দাঁড়িয়েছে৷ আগামীদিনেও এ ধরনের সামাজিক কাজকর্মে ট্রাফিক পুলিশ আত্মনিয়োগ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা৷


খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ধূপছড়া এডিসি ভিলেজে ২০০ শতাধিক গরিব পরিবারের মধ্যে রবিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ এউপলক্ষ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী৷ তিনি এম কে আই ইট ভাটাও পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে শ্রমিকদের সঙ্গে তাদের দুঃখ, দুর্দশা সম্পর্কে খোজ খবর নেন৷ রাজ্য সরকারের তরফ থেকে ৭১টি শ্রমিক পরিবারের হাতে ১০০০ টাকা কোট ৭১ হাজার টাকা প্রদান করা হয়৷ তাতে শ্রমিকরা সন্তোষ ব্যক্ত করেন৷ বিধায়ক রতন চক্রবর্তী এলাকার জনগণ এবং ইট ভাটা শ্রমিকদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আহ্বান জানিয়েছেন৷ তিনি জানান, এলাকার কোনও মানুষ যাতে অনাহারে না থাকেন সেজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের পাশে দাঁড়াচ্ছে৷ এর মধ্য দিয়ে মানবতাবোধের পরিচয় মিলছে বলেও তিনি উল্লেখ্য করেন৷


বিধায়ক সুরজিৎ দত্তের ত্রাণ বণ্টন অব্যাহত রয়েছে৷ রবিবার চতুর্থ পর্যায়ে বিভিন্ন স্থানে ত্রাণ বণ্টন করেছেন বিধায়ক সুরজিৎ দত্ত৷ লেইক চৌমুহনি বাজার উন্নয়ন কমিটির ব্যবস্থাপনায় বিধায়ক সুরজিৎ দত্ত শতাধিক দুস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন৷ বিধায়ক শ্রী দত্ত জানান, আইজিএম, হরিজন কলোনি, শ্মশানঘাট হাড্ডি কলোনি, টিআরটিসি চৌমুহনি, লেইক চৌমুহনি, এডভাইজার চৌমুহনি সহ বিভিন্ন স্থানে রবিবার ১৮০০ জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়৷ এর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সয়াবিন এবং সাবান৷ লকডাউন যতদিন চলবে ততদিন তিনি এ ধরনের দান অব্যাহত রাখবেন৷ প্রয়োজন হলে লকডাউনের পড়েও গরিব মানুষের মুখে আহার তুলে দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top