News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় দেশে শীর্ষে বিহার : আর কে সিনহা
Image

করোনা মোকাবিলায় দেশে শীর্ষে বিহার : আর কে সিনহা

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.) : করোনার ভাইরাস থেকে দেশকে বাঁচাতে কেন্দ্রীয় সরকারের সময়োচিত পদক্ষেপের প্রশংসা করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রাক্তন সাসদ সদস্য রবীন্দ্র কিশোর সিনহা। রবিবার একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন যে, করোনার ভাইরাসের প্রভাব বিশ্বের অনেক দেশেই দেখা যাচ্ছে, এর প্রভাব ভারতের অন্যান্য, বিশেষত বিহার রাজ্যে সেভাবে দেখা যায় না। যদি আমরা সরকারী পরিসংখ্যান সম্পর্কে কথা বলি, তবে ভারতের পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল।

প্রাক্তন সাংসদ সিনহা বলেন যে, করোনায় এখন পর্যন্ত  বিশ্বে ১ লক্ষ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে । আমেরিকাতে এই মহামারীর কারণে ৩৯,০১৫ জন মানুষ মারা গেছে, একই সময়ে, স্পেনের ২০ হাজারেরও বেশি মানুষ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছে। তিনি বলেন যে, অন্যান্য দেশের তুলনায় ভারত বেশ ভাল অবস্থানে রয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় ৫০৭ জনের মৃত্যু হয়েছে।

বর্ষীয়ান বিজেপি নেতা সিনহা বলেছেন, অন্যান্য দেশের তুলনায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানও উল্লেখযোগ্যভাবে ভাল । সংক্রামিত ১৫ হাজার ৭১২ জনের মধ্যে ২,২৩১ জন এই মহামারী থেকে মুক্তিলাভ করেছেন এবং ঘরে ফিরেছেন। তিনি বলেন, করোনার ক্ষেত্রে ভারত যেভাবে বিশ্বের নিরিক্ষে ভাল কাজ করেছে, ঠিক তেমনিভাবেই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বিহারও এ নিয়ে খুব ভাল কাজ করেছে। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিহার দেশে প্রথম অবস্থানে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top