News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শুরু ২৪শে
Image

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শুরু ২৪শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ ১৬ এপ্রিলের বদলে ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে৷ করোনা মহামারির প্রকোপের মোকাবিলায় লকডাউনের জন্য সময়সূচি সামান্য পিছিয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা৷ তিনি জানান, সমস্ত উত্তরপত্র আগরতলায় মূল্যায়ন করা হবে৷ এর জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, ২১ কিংবা ২২ এপ্রিল থেকে উত্তরপত্র সংগ্রহের কাজ শুরু হবে৷ সেই মোতাবেক উত্তরপত্র মূল্যায়নের সূচি নির্ধারিত হবে৷ তবে, ফলাফল ঘোষণার ব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না৷


ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নের কাজ আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হবে৷ এ আগে সিদ্ধান্ত ছিল আগরতলা, উদয়পুর এবং কুমারঘাট, এই তিনটি স্থানে মোট ৯টি ভেনুতে উত্তরপত্র মূল্যায়নের কাজ করা হবে৷ কিন্তু করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে লকডাউন ঘোষণা করায় পরিস্থিতি বদলে গেছে৷ পূর্বের সিদ্ধান্ত বদল করে শুধুমাত্র আগরতলায় উত্তরপত্র মূল্যায়ন করার ব্যবস্থা করা হয়েছে৷ আগরতলায় ৬টি কেন্দ্রে উত্তরপত্র মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ বর্তমানে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫টি, জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডা. ভবতোষ সাহা৷


সাথে তিনি যোগ করেন, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে৷ তিনি বলেন, উত্তরপত্র মূল্যায়নের কাজে শিক্ষকের সংখ্যাও অনেক কমে গেছে৷ শুধুমাত্র আগরতলা শহর এলাকায় বসবাসকারী শিক্ষকদের মাধ্যমেই উত্তরপত্র মূল্যায়ন করা হবে৷ ফলে দুই থেকে আড়াই হাজার শিক্ষক এই কাজে নিয়োজিত হবেন৷ তাঁর বক্তব্য, এক সপ্তাহের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ করার পরিকল্পনা ছিল৷ এখন সময়ও দ্বিগুণ লাগতে পারে বলে অনুমান করছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি৷ তিনি বলেন, প্রয়োজনীয় সেনিটাইজেশন ও মাস্ক ব্যবহার করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে৷ এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের সকল স্তরের কর্মীরা ছুটি বাতিল করে এই গুরুত্বপূর্ণ কাজে শামিল হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top