News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে ধর্মীয় গুরুর শেষকৃত্যে জনজোয়ার, বাড়ছে কমিউনিটি ট্রান্সমিশনের আতঙ্ক
Image

বাংলাদেশে ধর্মীয় গুরুর শেষকৃত্যে জনজোয়ার, বাড়ছে কমিউনিটি ট্রান্সমিশনের আতঙ্ক

ঢাকা, ১৮ এপ্রিল (হি. স.): বাংলাদেশে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় তিনশো জনেরও বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় এক ধর্মীয় গুরুর শেষকৃত্যে হাজার হাজার মানুষের জমায়েতের ঘটনা ঘটেছে। কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন সেখানে। ইতিমধ্যে সেখানের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যা দেখে রীতিমত চমকে উঠছেন সাধারণ মানুষ।

ইতিমধ্যে গোটা ঢাকাকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করেছে হাসিনা সরকার। ঘোষণা করা হয়েছে লকডাউন। খুব একটা দরকার ছাড়া বাইরে না বের হওয়ার জন্যে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকেও।তবে তাতেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বাংলাদেশ প্রশাসন। সমস্ত নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল ধর্মীয় জমায়েত। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এক ধর্মীয় বক্তা-গুরু শেষকৃত্যে হাজার হাজার মানুষের জমায়েতের ঘটনা ঘটেছে। কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন সেখানে। ইতিমধ্যে সেখানের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যা দেখে রীতিমত চমকে উঠছেন সাধারণ মানুষ। এই ঘটনার পর বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশনের আতঙ্ক আরও বেড়ে গেছে ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top