News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা শহরে দুঃসাহসিক চুরি, চোরেরা হাতিয়ে নিল বিস্তর সোনার গয়না
Image

আগরতলা শহরে দুঃসাহসিক চুরি, চোরেরা হাতিয়ে নিল বিস্তর সোনার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর ঠাকুরপল্লী এলাকার একটি বাড়িতে গত রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল গ্রীল কেটে ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র সোনা, গয়না এবং নগদ ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে৷ বাড়ির মালিকের নাম জয়ন্ত চৌধুরী৷


বাড়ির মালিক জানান, বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে ছিলেন না৷ শুক্রবার সকাল পনে সাতটা নাগাদ বাড়িতে এসে তিনি লক্ষ্য করেন গ্রীল কেটে ঘরে চোর ঢুকেছে৷ লকডাউন চলাকালে এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ জয়ন্তবাবু জানান, দুটি ল্যাপটপ, নগদ ৩৫ হাজার টাকা অন্যান্য কিছু মূল্যবান জিনিসপত্র এবং সোনা গয়না হাতিয়ে নিয়ে গেছে চোরের দল৷ এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে কাউকে আটক করা কিংবা চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের সংবাদ নেই৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top