News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক না পরলে গ্রাহকদের মিলবে না পেট্রোল-ডিজেল ও রান্নার এলপিজি
Image

মাস্ক না পরলে গ্রাহকদের মিলবে না পেট্রোল-ডিজেল ও রান্নার এলপিজি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ মাস্ক না পরলে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস দেওয়া হবে না৷ ফলে, ত্রিপুরায় এখন থেকে পেট্রোল পাম্পে কিংবা গ্যাস এজেন্সিতে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ ত্রিপুরার খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব বলেন, বাইরে বের হলেই মাস্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার৷ তাই পেট্রোল পাম্প এবং গ্যাস এজেন্সিতে মাস্ক ছাড়া গেলে খালি হাতেই বাড়ি ফিরতে হবে গ্রাহকদের৷


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে ত্রিপুরা সরকার জনবহুল স্থান, কর্মক্ষেত্র এবং রাস্তায় যাতায়াতের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে৷ কারণ, করোনা মোকাবিলায় মাস্ক ভীষণ উপকারি বলে মনে করা হচ্ছে৷ ফলে, ত্রিপুরার খাদ্য দফতরও মাস্ক পরার বিষয়েই জোর দিয়েছে৷


শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ দেব বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় মাস্ক পরা অনেকটাই নিরাপদ৷ সে-ক্ষেত্রে জনসচেতনতাও বাড়ানো খুবই প্রয়োজন৷ তিনি বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশে সমস্ত রাজ্যকে করোনা মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে৷ সেই নির্দেশ মেনে ত্রিপুরা সরকারও ব্যবস্থা নিয়েছে৷ তাই, খাদ্য দফতর সে-বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে৷ তাঁর কথায়, আজ থেকে ত্রিপুরার সমস্ত পেট্রোল পাম্পে পেট্রোল কিংবা ডিজেল নিতে গেলে মাস্ক পরে যেতে হবে সংশ্লিষ্ট গ্রাহকদের৷ মাস্ক ছাড়া কেউ গেলে তাঁকে পেট্রোল কিংবা ডিজেল দেওয়া হবে না৷ সাথে তিনি যোগ করেন, রান্নার গ্যাস সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রেও মাস্ক পরে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে৷ মাস্ক ছাড়া কেউ গেলে তাঁকেও সিলিন্ডার দেওয়া হবে না৷


ইতিমধ্যেই আগরতলার পেট্রোল পাম্পগুলিতে এ-সংক্রান্ত নোটিশ টাঙানো হয়ে গেছে৷ শুধু তা-ই নয়, মাস্ক ছাড়া পেট্রোল নেওয়ার জন্য যাঁরাই যাচ্ছেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে৷ এই উদ্যোগকে পেট্রোল বিক্রেতা এবং ক্রেতা উভয়েই সাধুবাদ জানিয়েছেনঊ তাঁদের বক্তব্য, করোনা মোকাবিলায় সমস্ত পদক্ষেপে আমাদের সম্মতি রয়েছে৷ মাস্ক ছাড়া পেট্রোল না দেওয়ার উদ্যোগ খুবই সময়োপযোগী বলে দাবি করেছেন জনৈক গ্রাহক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top