News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে ডাকঘরে ও আগরতলায় বিএসএনএল অফিসে আগুন
Image

কৈলাসহরে ডাকঘরে ও আগরতলায় বিএসএনএল অফিসে আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাজ্যের পৃথক স্থানে দুটি সরকারী অফিসে অগ্ণিকান্ডের ঘটনা ঘটল শুক্রবার৷ বড় ধরনের অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল কৈলাসহর মহকুমার মুখ্য ডাকঘর৷ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গ্রাহক ও ডাক কর্মীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷


ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার দুপুরে আচমকা বিদ্যুৎ পরিবাহী তার পোড়ার গন্ধ অনুভব করে কৈলাশহর মুখ্য ডাকঘর এর কর্মীরা৷ তারপর তারা দেখতে পায় বিদ্যুতের মিটারে শট সার্কিট হয়েছে৷ সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনিকে৷ অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে অফিসের কাজ কিছুটা সময়ের জন্য বন্ধ থাকে৷ ডাক বিভাগের কর্মী সত্যজিৎ দত্ত জানান বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়েছে৷ তারা এসে যদি সবকিছু ঠিক করে দিয়ে যায় তাহলে সহসাই অফিসের কাজ শুরু করা হবে৷


শুক্রবার ভয়াবহ অগ্ণিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল রাজধানির কলেজটিলাস্থিত বিএসএনএল অফিসটি৷ এইদিন দুপুরের কিছুটা পরে মহারাজগঞ্জ বাজারের ফারার স্টেশনে খবর যায় যে কলেজটিলাস্থিত বি এস এন এলফিসে অগ্ণিসংযোগ ঘটেছে৷ সাথে সাথে মহারাজগঞ্জ বাজারের ফারার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে৷


দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে দেখতে পায় বিএসএনএল অফিসের দরজা বন্ধ একটি ঘর থেকে ধুঁয়া বের হচ্ছে৷ তখন দমকল বাহিনীর কর্মীরা দরজায় থাকা তালা ভেঙ্গে ঘরের অভ্যন্তরে প্রবেশ করে এবং আগুন নিয়ন্ত্রনে আনে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top