News Flash

  • Home
  • Uncategorized
  • ধোনির পক্ষে জাতীয় দলে আরও কঠিন, মনে করেন আজহার
Image

ধোনির পক্ষে জাতীয় দলে আরও কঠিন, মনে করেন আজহার

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি. স.): বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পক্ষে জাতীয় দলের হয়ে বাইশ গজে ফেরার বিষয়টিও আরও কঠিন হল । এমনটাই মনে করছেন জাতীয় দলে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

অতিমারী করোনার জেরে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে। একইসঙ্গে বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাইশ গজে ফেরার বিষয়টিও স্থগিত আপাতত। প্রায় ৯ মাস কার্যত স্বেচ্ছায় ক্রিকেট থেকে দূরে থাকা ধোনির কাছে আইপিএল ছিল নিজেকে প্রমাণের মঞ্চ। সেখানে প্রমাণ করে আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ করে নেওয়ার যেটুকু অবকাশ ছিল, আইপিএল না হলে বিশ্বকাপের দলে সুযোগ করে নেওয়ার কোনও সম্ভাবনাই আর থাকবে না ধোনির। স্বাভাবিকভাবেই আজ্জুর মতে বিশ্বকাপজয়ী অধিনায়কের পক্ষে জাতীয় দলের দরজা পুনরায় সহজ হবে না।

আজহারের কথায়, ‘ধোনি নিজের ব্যাপারে আমার চেয়ে ভালো বলতে পারবে যে ও কী চায় এবং সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এই মুহুর্তে পরিস্থিতি আশানরুপ নয় তাই আইপিএল আয়োজন করা যাচ্ছে না। সবকিছু স্বাভাবিক হতে নিশ্চিতভাবে কিছুটা সময় লাগবে।’ আজহার অবশ্য ধোনির জাতীয় দলে ফেরার বিষয়টা নির্বাচকদের উপরেই ছেড়ে দিচ্ছেন।

আজহার জানিয়েছেন, ‘নির্বাচকরা জাতীয় দলে ডাকার আগে অবশ্যই আগের ধোনির পারফরম্যান্সের দিকে নজর দেবেন। সেদিক থেকে ধোনির পক্ষে ম্যাচ খেলা খুবই জরুরি। কারণ তুমি যত বড় ক্রিকেটারই হও ম্যাচ খেলা ভীষণ গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা সহজ নয়। মনে রাখত হবে প্র্যাকটিস আর ম্যাচ খেলার মধ্যে অনেক ফারাক।’
উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল থেকে টিম ইন্ডিয়ার প্রস্থানের পর বাইশ গজে দেখা মেলেনি ধোনির। তবে আইপিএলের প্রাক-মরসুম প্রস্তুতিতে দারুণ ছন্দে ছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। মনে করা হচ্ছিল ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে প্রমাণ করেই আসন্ন বিশ্বকাপের দলে সুযোগ করে নেবেন মাহি। কিন্তু করোনার জেরে সমস্তকিছুই এখন অনিশ্চয়তার কালো মেঘে ঢেকে গিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top