News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারি হাসপাতালের রাষ্ট্রয়ত্তকরণের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
Image

বেসরকারি হাসপাতালের রাষ্ট্রয়ত্তকরণের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি. স.): করোনা পরিস্থিতিতে দেশের প্রতিটি বেসরকারি হাসপাতালগুলিকে রাষ্ট্রায়াত্তকরণের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন যে এই ধরনের কোন নির্দেশিকা সুপ্রিমকোর্ট দিতে পারে না। কর্তব্যরত প্রতিটা ব্যক্তি নিজেদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে চলেছেন। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সরকারও পদক্ষেপ গ্রহণ করেছে।

আইনজীবী অমিত দ্বিবেদী নিজের দায়ের করা পিটিশনে দাবি করেছিলেন যে করোনা রোধে স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরতা অনেক বেশি বাড়ানো উচিত। সরকারি হাসপাতালগুলির একার পক্ষে এই চাপ নেওয়া সম্ভব নয়। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি পরিকাঠামোর অভাব রয়েছে সরকারি হাসপাতালগুলোতে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার খরচ অনেক কম। ২০২০ সালের সাধারণ বাজেটে ভারত সরকার তার মোট বাজেটের ১.৬ শতাংশ খরচ করে থাকে। প্রথম থেকেই স্বাস্থ্য পরিষেবায় কম খরচ করার একটা প্রবণতা সরকারের রয়েছে। ফলে এই ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে দেশ।

অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলিতে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা সরবরাহ করা হয়। বর্তমানে চিকিৎসা পর্যটনে ভারত অনেক উন্নতি করেছে। কিন্তু সাধারণ নাগরিকের জন্য এই চিকিৎসা পরিষেবা পাওয়াটা খুবই দুরহ. কারণ তা খুবই ব্যয়বহুল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top