News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা নিয়ে বিরোধী দলনেতাকে নেতিবাচক ভূমিকা থেকে সরে আসার পরামর্শ বিজেপির
Image

করোনা নিয়ে বিরোধী দলনেতাকে নেতিবাচক ভূমিকা থেকে সরে আসার পরামর্শ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ করোনা ভাইরাস নিয়ে রাজনৈতিক কাদা ছুড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে রাজ্যে৷ করোনা মোকাবিলায় সারা দেশের সাথে রাজ্যেও লকডাউন সহ নানান প্রক্রিয়া কার্যকর করা হয়েছে৷ আর এনিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার সম্প্রতি কয়েকটি মন্তব্য করেছেন৷ আর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি৷


বিজেপির তরফ থেকে রবিবার এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশের মতোই এ রাজ্যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী রয়েছে৷ যারা জনজীবনকে তছনছ করে দিয়ে দেশব্যাপী চলতি সংকটকে আরো কয়েক গুনে বাড়িয়ে দিতে চায়৷ তারা কার্যকলাপের প্রমাণ করে দিচ্ছে তারা করোনা বিরোধী যুদ্ধে দেশবাসীকে সফল দিতে চায় না৷


সম্প্রতি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম বিভিন্ন সময় বিভ্রান্তিকর বিভিন্ন মন্তব্য করছে৷ যদিও সংবাদ মাধ্যমে সচেতনতার কারণে অপপ্রচারে তারা সফল হচ্ছে না৷ যদিও বিষয়গুলি বিজেপি রাজ্য নেতৃত্বের নজর এড়াচ্ছে না৷ কিন্তু, ভিত্তিহীন, অবান্তর এবং অন্তসাড় শূণ্য হওয়ায় বিজেপি এই বিষয়গুলিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেনি৷


বিজেপি প্রেস বিবৃতিতে আরও বলেছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার কিছু নেতিবাচক মন্তব্য করেছেন৷ তার জন্য তাঁকে অতীত স্মরণ করিয়ে দিয়ে বিজেপির বক্তব্য, কখনো তিনি লক ডাউনের বিরোধীতা করছেন আবার কখনও এইভাবে করোনা মোকাবিলা করা যাবে না বলেও উল্লেখ করছেন৷ আবার বিভিন্ন সময় তার দলদাস কিছু কর্মচারীকে দিয়ে অস্তিরতা সৃষ্টি করার চেষ্টার করছেন ১০,৩২৩ এর আন্দোলন থেকে হাসপাতালে অস্তিরতা সৃষ্টি, সব কিছুই সিপিএম নেতাদের মস্তিস্ক প্রসূত বলে পার্টি মনে করে৷


বিশ্বের সুনামধন্য চিকিৎসা বিজ্ঞানী ও জীবতত্ববিদেরা যখন কোভিড ১৯ ভাইরাস মোকাবিলায় এখনও সঠিক কোনও প্রতিষেধক বের করতে পারছেন না, তখন রাজ্যের বিরোধী দলনেতা বলছেন লকডাউন দিয়ে সমস্যা সমাধান হবে না৷ তাহলে তার নিশ্চয়ই জানা আছে, কিভাবে এর মোকাবিলা করা যাবে৷ চীন থেকে তিনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারলে তা রাজ্য ও দেশবাসীকে অবগত করা জনপ্রতিনিধি হিসাবে তার নৈতিক কর্তব্যের মধে পড়ে বলে বিজেপি মনে করে৷


বিজেপি আরও উল্লেখ করেছে প্রেস বিবৃতিতে, মানিক সরকারের কুড়ি বছরের শাসনকালে ম্যালেরিয়া আর আন্ত্রিকে প্রতি বছর যে পরিমাণ লোক মারা গেছে তা রাজ্যবাসী ভুলে যায়নি৷ এসমা নিয়ে বিরোধী দলনেতা মানিক সরকারের বক্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি বলেছে, এসমা প্রয়োগের বিরোধীতা করে দলীয় নেতাদের রক্ষা করার চেষ্টা করছেন তিনি৷ বিজেপির পরমার্শ বিরোধী দলনেতার উচিৎ নেতিবাচক ভূমিকা থেকে সরে এসে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকা নেওয়া৷ অন্যথায় জনগণ তাদের যোগ্য জবাব দেব৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top