News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনে ২০০ ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে গুজরাত পুলিশ
Image

লকডাউনে ২০০ ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে গুজরাত পুলিশ

আহমেদাবাদ , ১১ এপ্রিল (হি.স.) : কড়াভাবে লকডাউন বাস্তবায়িত করতে তৎপর গুজরাত  প্রশাসন । চারিদিকে নজরদারি চালাতে ড্রোনের সাহায্য নিচ্ছে গুজরাত পুলিশ । ইতিমধ্যে ২০০টি ড্রোনের সাহায্যে কাজ করছে তারা ।

গান্ধিনগরের ডেপুটি পুলিশ সুপার জি জি জাসানি জানান, “এই ড্রোনগুলিতে যারা লকডাউন অমান্য করছে তাদের ভিডিয়ো রেকর্ড হচ্ছে । তার ভিত্তিতে ইতিমধ্যে ৭ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের প্রত্যেকেই লকডাউন অমান্য করে বাইরে বেরিয়েছিল । প্রত্যেককে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় পুলিশের নির্দেশ অমান্য করার অপরাধে গ্রেফতার করা হয়েছে ।”

আহমেদাবাদের ডেপুটি পুলিশ সুপার এস এইচ সারদা জানান, “ড্রোনের সাহায্যে আমরা নির্দিষ্ট জায়গায় পাখির মতো নজর রাখতে পারছি । শুধুমাত্র খোলা জায়গাগুলিতেই নয়, ব্যক্তিগত স্থানেও যাতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখে তাও এই ড্রোনগুলির মাধ্যমে নিশ্চিত করা যাচ্ছে । সম্প্রতি চারজন লকডাউন অমান্যকারীকে অপ্রয়োজনে রাস্তায় ঘুরতে দেখা যায় । ড্রোন দেখতে পেয়েই তারা পালায় । তবে, ড্রোনে মুখ দেখা যাওয়ার পরে আমরা তাদের পাকড়াও করি । কিছু জায়গায় পেট্রোলিং করা সম্ভব হয় না । তার সুযোগ নিচ্ছে অনেকেই । ড্রোনের সাহায্যে সেগুলিও বন্ধ করা সম্ভব হচ্ছে ।”
সুরাত পুলিশ সম্প্রতি সারথানা এলাকায় একটি বাড়িতে ড্রোনের সাহায্যে “পকোড়া পার্টির” হদিস পায় । তাদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ । সুরাত পুলিশের তরফে জানানো হয়, “ড্রোনের সাহায্যে এখন নিচে থেকেও বিভিন্ন বাড়ির ছাদে নজর রাখা সম্ভব হচ্ছে ।”

ডেপুটি পুলিশ কমিশনার প্রশান্ত সাম্বে জানান, “সম্প্রতি তিনজনকে একটি আবাসনের কোনায় কার্ড খেলতে দেখা যায় । এছাড়াও রেসিডেন্সিয়াল সোসাইটিগুলিতে অনেককেই ক্রিকেট খেলতে দেখা গেছে ড্রোনের মাধ্যমে ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top