News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা যুদ্ধে জয় ইতালির ১০৩ বছরের বৃদ্ধার
Image

করোনা যুদ্ধে জয় ইতালির ১০৩ বছরের বৃদ্ধার

রোম, ১০ এপ্রিল (হি. স.) :  করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলে ইটালির ১০৩ বছরের এক বৃদ্ধা।  তাঁর নাম আদা জানুসো।

আদার চিকিৎসক ফার্নো মার্চিসি জানিয়েছেন, আচমকাই জ্বরে পড়েছিলেন তিনি। কিছুতেই তাঁর জ্বর কমছিল না। ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন তিনি। ঠিক মতো খাওয়াদাওয়াও করছিলেন না। তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছিল না। অবশেষে করোনা পরীক্ষায় তাঁর শরীরে প্রাণঘাতী ভাইরাসের সন্ধান মেলে। ফার্নো আরও জানিয়েছেন, তাঁর শরীরে করোনার উপসর্গ ছিল খুব কম। কিন্তু তা সত্ত্বেও এই বয়সে এমন এক মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধ করা সহজ কথা নয়। স্রেফ সাহসের জোরেই আদা আজ সুস্থ।

আদা জানিয়েছেন, করোনা মুক্ত হয়ে তিনি এখন কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। সেখান থেকেই বললেন, “আমি ভাল আছি”।  গোটা বিশ্বের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। রোজই নিয়ম করে টেলিভিশনের সামনে বসছেন তিনি। খবর দেখছেন। খবরের কাগজ পড়ছেন। কবে পৃথিবীর আকাশ থেকে এই কালো মেঘ কাটবে, সেই আশায় দিন গুনছেন তিনি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top