News Flash

  • Home
  • Uncategorized
  • বাইরে বেরোলে বাধ্যতামূলক মাস্ক, কেন্দ্রের নির্দেশে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার
Image

বাইরে বেরোলে বাধ্যতামূলক মাস্ক, কেন্দ্রের নির্দেশে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বাইরে বের হলে সকলের মাস্ক পরা বাধ্যতামূলক৷ কেন্দ্রীয় সরকার এমনই নির্দেশিকা জারি করেছে এবং সমস্ত রাজ্যকে সেই নির্দেশ পালন সুনিশ্চিত করতে বলেছে৷ তাই ত্রিপুরায় স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে মাস্ক তৈরি করার কাজ জোর কদমে চলছে৷ সোমবার এ-কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব ডা. দেবাশিস বসু৷ তাঁর কথায়, সমস্ত সরকারি কর্মচারী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ সাফাই কর্মীদের ত্রিপুরা সরকারের উদ্যোগে মাস্ক বিলি করা হবে৷


আজ তিনি বলেন, গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সকলকে মাস্ক পরার জন্য নির্দেশিকা জারি করেছিল৷ কারণ, কেন্দ্রীয় সরকার চাইছে মাস্ক পরা সকলের অভ্যাসে পরিণত করতে হবে৷ তাই, রাজ্যগুলিকে এই আদেশ পালন সুনিশ্চিত করতে বলেছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠী মাস্ক তৈরি করছে৷ ইতিমধ্যে আগরতলা পুর নিগম ১০ হাজার মাস্ক প্রস্তুত করার অর্ডার দিয়েছে৷ তাই, স্বাস্থ্য দফতরও স্বসহায়ক গোষ্ঠীকে ১৪ হাজার মাস্ক প্রস্তুত করে দেওয়ার জন্য অর্ডার দিয়েছে৷


তিনি বলেন, আপাতত স্বাস্থ্য দফতরের সাথে যুক্ত বিভিন্ন কর্মীদের ওই মাস্ক বিলি করা হবে৷ তার পর বিভিন্ন দফতরের চাহিদা অনুযায়ী তাদের ওই মাস্ক দেওয়া হবে৷ কারণ, ত্রিপুরায় সকলের মাস্ক পরা সুনিশ্চিত করতেই হবে৷ শুধু তা-ই নয়, মাস্ক পরা সকলের অভ্যাসে পরিণত করতে হবে, বলেন তিনি৷ তাঁর কথায়, করোনা ভাইরাসের জীবাণু ছড়িয়ে না পরে, তাই সকলের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top