News Flash

  • Home
  • Uncategorized
  • লোকালয়ে মুখে মাস্ক এবং হাত পরিষ্কার রাখা বাধ্যতামূলক মেঘালয়ে
Image

লোকালয়ে মুখে মাস্ক এবং হাত পরিষ্কার রাখা বাধ্যতামূলক মেঘালয়ে

শিলং, ৫ এপ্রিল (হি.স.) : মহামারি নোভেল করোনা ভাইরাসের থাবায় থরহরি সারা বিশ্ব। এ পৰ্যন্ত গোটা বিশ্বে ১২ লক্ষ ছাড়িয়েছে করোনা সংক্ৰমণের সংখ্যা। মৃত্যু হয়েছে ৬৪ হাজারেরও বেশি মানুষের। সেই কথা মাথায় রেখে করোনা ভাইরাসের হামলা থেকে বাঁচতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকাশ্য লোকালয়ে প্ৰত্যেক নাগরিককে মুখে মাস্ক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কাশি এলে মুখে রুমাল চাপা দেওয়া, শিষ্টাচার ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে মেঘালয় সরকার।  

শুক্ৰবার মেঘালয় সরকার কৰ্তৃক গঠিত মেডিক্যাল বিশেষজ্ঞের একটি দল এ ব্যাপারে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে মহামারি করোনা ঠেকাতে মাস্কের ব্যবহার ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।  

রবিবার এই খবর দিয়ে মুখ্যসচিব জানিয়েছেন, করোনা সংক্ৰমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী মুখে মাস্ক ব্যবহারের কাৰ্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে। মেডিক্যাল বিশেষজ্ঞের দলটি করোনা ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক ব্যবহার এবং হাত পরিষ্কার রাখার ওপর বার বার জোর দিয়েছে।  

মেডিক্যাল বিশেষজ্ঞ দলের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানিয়েছেন, মহামারি করোনা সংক্ৰমণ ঠেকাতে মুখে মাস্কের ওপর হাত দেওয়া এড়িয়ে চলতে হবে। ভারত সরকারের বৈজ্ঞানিক পরামৰ্শদাতাদের পরামৰ্শের ভিত্তিতে এই নিয়মগুলো সাধারণ মানুষের মধ্যে প্ৰচার করা হচ্ছে, জানান তিনি।

মুখ্যসচিব জানান, সাধারণ মানুষকে বাড়িতে বসে তুলো দিয়ে দুই স্তরের মাস্ক সেলাই করে তৈরি করতে পরামৰ্শ দেওয়া হচ্ছে। মাস্কগুলি যাতে নাক, মুখ এবং চিবুক পৰ্যন্ত ঢেকে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যেই মেঘালয়ের শিল্প ও বাণিজ্য দফতর স্থানীয় স্বনিৰ্ভর দল এবং বেসরকারি সংগঠনগুলিকে পুনঃব্যবহাৰ্য দুই স্তরের মাস্ক তৈরি করার দায়িত্ব দিয়েছে। বাণিজ্য ও শিল্প বিভাগের উদ্যোগে ১০ এপ্ৰিলের মধ্যে ৩ লক্ষ মাস্ক তৈরি হয়ে যাবে। এছাড়া সরকারের তরফ থেকে ১০ দিনের মধ্যে আরও ১০ লক্ষ মাস্ক সংগ্ৰহের নিৰ্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যসচিব।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top