News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে লন্ডভন্ড বহু বাড়ি-ঘর, বিদ্যুৎ পরিষেবাও প্রভাবিত
Image

ঝড়ে লন্ডভন্ড বহু বাড়ি-ঘর, বিদ্যুৎ পরিষেবাও প্রভাবিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ রাজ্যজুড়ে লক ডাউন চলছে৷ আর এই লক ডাউনের মাঝে বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজ্যের বিভিন্ন মহকুমায়৷ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায়৷ লক্ষ্মীছড়া সহ বিভিন্ন এলাকায় মানুষের বসত ঘরের ছাউনি উরে যায়৷ উপরে পড়ে বৈদ্যুতের খুটি সহ গাছ৷


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং৷ সাথে ছিলেন বিএসসি চেয়ারম্যান গৌরীশংকর রিয়াং, বিশিষ্ট সমাজসেবী অশোক সেন, শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, সমাজসেবী মম্বু মগ, করুন রিয়াং সহ অন্যান্যরা৷ সকলে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা৷ কথা বলেন ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সদস্যাদের সাথে৷ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মহকুমা শাসককে ঘটনার বিষয়ে অবগত করেন৷ এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে সরকারী ভাবে সাহায্যের দাবি জানান৷


এই লকডাউনের মধ্যে পুরো সাব্রুম মহকুমা জুড়ে বিদ্যুৎ না থাকার কারনে লোকজনরা গরমের জন্য অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে পরে৷ বৃহস্পতিবার রাত্র থেকে বিদ্যুৎ না থাকার কারনে লোকজনরা পানীয় জল না পেয়ে সাব্রুম মহকুমার বহুদূর থেকে দলে দলে পানীয় জল আনছে৷ জানা গেছে বৃহস্পতিবার রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় পুরো সাব্রুম মহকুমা জুড়ে৷ এই দিকে সাব্রুম মহকুমারের লোকজনরা বিদ্যুৎ না থাকার কারনে গরমের যন্ত্রনায় অতিষ্ঠ৷ একটা সময় পর এই লকডাউনকে উপেক্ষা করে ঘর থেকে বের হয়ে পরেন অনেকে৷

পানীয় জলের জন্য এলাকার লোকজনরা বহুবার সাব্রুমের ঙ্গঢছ দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও কোন সদুত্তর না পেয়ে অবশেষে বাড়ি থেকে বের হয়ে পরেন পানীয় জলের জন্য৷ সাব্রুম মহকুমার লোকজনরা ক্ষোভের সঙ্গে জানান বিদ্যুৎ নেই প্রায় ২১ ঘন্টা হয়ে গিয়েছে৷ তাই সমস্যায় পড়েছেন তারা৷ দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top