নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় লকডাউনের ফলে রাজ্যের মানুষ চরম অসহায় অবস্থায় আছেন৷ এই পরিস্থিতিতে সরকারী ভাবে যে সমস্ত সুযোগ সুবিধা বিশেষ করে রেশনের মাধ্যমে চাল ইত্যাদি সরবরাহ করা হচ্ছে তা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷
শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিকের নেতৃত্বে ২৪ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে দল৷ এই টাস্ক ফোর্স সরকারের যেসব সুযোগ সুবিধা জনগণকে দেওয়ার কথা সেগুলির দিকে নজর রাখবে এবং প্রদেশ কংগ্রেস কমিটিকে রিপোর্ট করবে৷ তারপর বিষয়টি প্রদেশ কংগ্রেস রাজ্য সরকারের দৃষ্টিতে নেবে৷


















