News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক ও স্যানিটাইজার বিক্রির বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে হেল্পলাইন চালু করা হবে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
Image

মাস্ক ও স্যানিটাইজার বিক্রির বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে হেল্পলাইন চালু করা হবে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি. স.) : মাস্ক ও স্যানিটাইজার বিক্রির বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে হেল্পলাইন চালু করা হবে। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল কেন্দ্র। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ আদালতে চলছিল এই সংক্রান্ত মামলা। স্বেচ্ছাসেবী সংস্থা ‘জাস্টিস ফর রাইটস ফাউন্ডেশন’ ও অন্য সংস্থাগুলি মাস্ক, স্যানিটাইজার ও লিকুইড সাবানের বিক্রি ও সম বণ্টনের বিষয়ে যে মামলা করেছিল তারই শুনানি ছিল এদিন।

বিচারপতি এল নাগেশ্বর রাও ও দীপক গুপ্তার বেঞ্চ এর আগে কেন্দ্র ও দিল্লি সরকারের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করেছিল জনস্বার্থে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বেঞ্চকে জানান, কেন্দ্র বিষয়টি খতিয়ে দেখছে। এবং তারা হেল্পলাইনও চালু করবে। মাস্ক ও স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণ করতেই ওই হেল্পলাইন চালু করা হবে। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে আইনজীবী অমিতকুমার শর্মা আদালতের কাছে আর্জি জানান, মাস্ক ও স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণ যেন নিশ্চিত করা হয়। সংস্থার তরফে দাবি করা হয়, এব্যাপারে পদক্ষেপ করা হলেও তার প্রয়োগ সময়ানুগ ও কার্যকরী হচ্ছে না। করোনা মহামারী রুখতে যা আবশ্যিক। তারা আরও বলে, পুলিশ কর্মী সহ সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হোক মাস্ক ও স্যানিটাইজারের কালোবাজারি রুখতে যেন দ্রুত পদক্ষেপ করা হয়। প্রসঙ্গত ১ এপ্রিল শীর্ষ আদালত মাস্ক ও স্যানিটাইজারের সঠিক ও সমবণ্টনের বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্র ও দিল্লি সরকার কী পদক্ষেপ করেছে তা জানতে চায়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top