News Flash

  • Home
  • Uncategorized
  • চাকমাঘাটে বন্য হাতির তান্ডব, তছনছ বাড়ি-ঘর, ফসলের ব্যপক ক্ষতি
Image

চাকমাঘাটে বন্য হাতির তান্ডব, তছনছ বাড়ি-ঘর, ফসলের ব্যপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ এপ্রিল ৷৷ করোনা ভাইরাসের আতঙ্কে গ্রামের মানুষজন যখন ঘরে তখনই বন্য হাতির দল লোকালয়ে এসে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর সহ কৃষিক্ষেত লন্ডভন্ড করে দিল৷ এমন ঘটনা বুধবার রাতের কোন এক সময় তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের ভূমিহীন কলোনি এলাকায়৷ চাকমাঘাট ভূমিহীন কলোনিতে বন্য হাতির তাণ্ডবের খবর পৌঁছে দেওয়া হলেও বুধবার রাতে বন কর্মীদের খবর দিলেও ঘটনাস্থলে যায়নি কোন কর্মী৷ এমনটাই জানাল ক্ষতিগ্রস্তরা৷


বুধবার রাতের কোন এক সময় চাকমাঘাটের ভূমিহীন কলোনি এলাকায় বন্যহাতির দল হামলা চালায়৷ এলাকার বাসিন্দা নিলয় থরি, সিমন মারাক-এর দুই বাড়ির দুটি ঘর ভেঙে ফেলে তাদের চিৎকারে গ্রামের অন্যান্য মানুষজনরা ছুটে এসে পটকা ফাঁটিয়ে নিলয় হরি, সিমন মারাক ও তেরেজা মারাককে ঘর থেকে উদ্ধার করে হাতির কবল থেকে বাঁচায়৷ গ্রামের মানুষজন বনকর্মীদের খবর দিলেও বনকর্মীরা ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ৷ এছাড়াও বন্যহাতির কৃষিক্ষেত ও নষ্ট করে দেয়৷


ক্ষতিগ্রস্তরা জানায়, এমনিতেই করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে৷ ফলে কাজকর্ম নেই৷ উপরন্তু বন্যহাতির তাণ্ডব৷ এলাকার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রশাসনের কাছে সাহায্য সহায়তা পাওয়ার জন্য আর্জি জানায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top