News Flash

  • Home
  • Uncategorized
  • নিজামউদ্দিন ফেরত রাজ্যের ২৬ জন চিহ্ণিত জানালেন স্বাস্থ্যসচিব
Image

নিজামউদ্দিন ফেরত রাজ্যের ২৬ জন চিহ্ণিত জানালেন স্বাস্থ্যসচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাত-ফেরত ত্রিপুরার ২৬ জনকেই চিহ্ণিত করা হয়েছে৷ শুধু তা-ই নয়, তাঁদেরকে পরিবার সহ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ ইতিমধ্যে পরিবারের সদস্য সহ ৫৪ জনের নমুনা রিপোর্ট এসেছে৷ সকলেই নেগেটিভ বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন ত্রিপুরার স্বাস্থ্যসচিব ডা. দেবাশিস বসু৷ এদিকে, বর্তমানে ত্রিপুরায় কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন ১৩১ জন এবং বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন ৭২৭৪ জন, জানিয়েছেন তিনি৷


এদিন স্বাস্থ্য সচিব বলেন, গতকাল ও আজ এই দুদিনে নিজামউদ্দিন মসজিদে জমায়েতে অংশগ্রহণকারীদের খুঁজে বের করা হয়েছে৷ সাথে ওই এলাকায় ওই সময়ে ছিলেন এমন কয়েকজনকেও চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের সকলকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে৷ তিনি বলেন, এখন পর্যন্ত নিজামউদ্দিন সংক্রান্ত ৭২ জনকে চিহ্ণিত করে তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ তাঁদের মধ্যে ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাঁর কথায়, তাঁদের দ্বিতীয় দফায় নমুনাও সংগ্রহ হয়েছে৷ রিপোর্ট আগামীকাল আসবে৷


এ-বিষয়ে স্টেট সার্ভেইলেন্স অফিসার ডাঃ দ্বীপ দেববর্মা বলেন, বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে নিজামউদ্দিন ইস্যুতে সবাইকে চিহ্ণিত করা সম্ভব হয়েছে৷ তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে কোয়ারেন্টাইনে ছিলেন৷ তাঁদের পুনরায় পরীক্ষা করা হবে৷ তাঁর দাবি, গতকাল সন্ধ্যায় উত্তর ত্রিপুরায় কয়েকজনকে নিজামউদ্দিন মসজিদে অংশ নেওয়ার খবর পাওয়া গিয়েছে৷ তাঁরা আগেই কোয়ারেন্টাইনে ছিলেন৷ তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আগামীকাল রিপোর্ট আসবে৷


তিনি বলেন, নিজামউদ্দিনে মসজিদে জমায়েতে সরাসরি অংশগ্রহণকারী ত্রিপুরার নাগরিক রয়েছেন ২৬ জন৷ তাছাড়া, তাঁদের পরিবারের সদস্য ২৪ জন এবং ওই এলাকায় এই সময় ভ্রমণ করেছেন আরও ২২ জন সবমিলিয়ে রয়েছেন ৭২ জন৷ তাঁদের সকলকেই চিহ্ণিত করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, যোগেন্দ্রনগর মসজিদে বহিঃরাজ্যের বাসিন্দা ১১ জনকে খুঁজে বের করা হয়েছে৷ তাঁদেরকেও কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে৷ তিনি বলেন, ওই ১১ জন ধর্মীয় প্রচারে ত্রিপুরায় এসেছেন বলে দাবি করছেন৷ কিন্তু, নিজামউদ্দিন মসজিদে জমায়েতের সাথে কোনওভাবে তারা যুক্ত কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে৷ কিন্তু, এখনও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়নি৷ তবে, আগামীকাল রিপোর্ট আসার পর এ-বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top