News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের মাঝেই মদ বিরোধী অভিযান মহিলাদের, তছনছ চোলাই মদের ঠেক
Image

লকডাউনের মাঝেই মদ বিরোধী অভিযান মহিলাদের, তছনছ চোলাই মদের ঠেক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২ এপ্রিল ৷৷ লকডাউন চলাকালেও মদ্যপদের তাণ্ডবে অতিষ্ট বিশালগড়ের লক্ষ্মীবিল এলাকার মা-বোনেরা৷ বৃহস্পতিবার দুপুর নাগাদ মদ বিরোধী অভিযানে শামিল হন প্রমিলা বাহিনী৷ প্রচুর পরিমাণ মদ উদ্ধার করে নষ্ট করে দেন মহিলারা৷


অনেকদিন ধরেই এলাকায় অবৈধভাবে দেশী মদের কারবার চালিয়ে আসছিল কয়েকটি পরিবার৷ এই মদ এলাকার পড়ুয়া ছোট-বড় সবাই পান করছে৷ বিশেষ করে মহিলাদের অভিযোগ অনেক স্বামীই রাতে মদ পান করে বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে সামান্য বিষয় নিয়ে ঝামেলায় লিপ্ত হচ্ছেন৷ আবার স্বামীকে মদ নিয়ে কিছু বললেই মহিলাদের শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে৷ এই ধারা অব্যাহত৷

পুলিশকে এর আগে জানালেও কাজের কাজ কিছুই হয়নি৷ কিন্তু বর্তমানে করোনার আতঙ্কে সারা দেশেই চলছে লকডাউন৷ আবার তাও বলা হয়েছে সকলেই যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে৷ কারণ এই ভাইরাসটি একজন থেকে আর একজনের উপর আক্রমণ করে৷ কিন্তু মহিলারা আর সহ্য করতে না পেরে খোদ এলাকার উপপ্রধানের নির্দেশে গ্রামের সব মহিলারা একত্রিত হয়ে ওইসব বাড়িতে অভিযান চালায়৷
কিন্তু মহিলারা এদিন সামাজিক দূরত্বের কথাও ভুলে গেছেন৷ ঘটনা বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ বিশালগড় থানার অধীন পূর্ব লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ পরে খবর দেওয়া হলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশও৷ জানা গেছে, এদিন পূর্ব লক্ষ্মীবিলের শিবটিলা ও পালপাড়ার দুটি গ্রামের কয়েকটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন মহিলারা৷ কিন্তু কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ এলাকাবাসীদের অভিযোগ কিছু সংখ্যক যুবক বড়দের সামনেই রাস্তায় বসে মদ্যপান করছে৷ তারা জানিয়েছেন আর কোনদিন যদি তাদেরকে মদ বিক্রি করতে দেখেন তাহলে মহিলারা আন্দোলনে যেতে বাধ্য হবেন৷


এলাকায় সামাজিক সুস্থিতি ফিরিয়ে আনতে মদ বিক্রি বন্ধ করার জন্য মহিলারা আরক্ষা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top