News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ৬৩টি জেলায় করোনা-আক্রান্ত রোগীর তথ্য, ছড়ানো রুখতে হবে, প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

দেশের ৬৩টি জেলায় করোনা-আক্রান্ত রোগীর তথ্য, ছড়ানো রুখতে হবে, প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ সারা দেশের ৬৩টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে৷ ওই জেলাগুলিতে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে হবে৷ অন্যত্র যাতে ছড়িয়ে না পরে তা সুনিশ্চিত করতে হবে৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে এই তথ্য উঠে এসেছে৷ সেক্ষেত্রে রাজ্যগুলিকে সমস্ত সহায়তা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এ-কথা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, করোনা ভাইরাস মোকাবিলায় ত্রিপুরার প্রস্তুতি এবং প্রয়োজনীয়তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি৷ সাথে তাঁর পরামর্শ, যেখানে রয়েছেন সেখানেই থাকুন৷ তবেই এই ভাইরাস ছড়িয়ে পড়বে না৷


তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদক্ষেপে সমস্ত রাজ্য একজোট হয়েছে৷ সকলেই কেন্দ্রের সমস্ত নির্দেশ পালন করছেন৷ তাঁর কথায়, করোনা ভাইরাস প্রতিরোধে এক সুরে আওয়াজ উঠেছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন৷ কারণ, আক্রান্তের সংখ্যা অধিক হলেও মৃত্যুর হার খুবই কম৷ সময়মতো চিকিৎসার ব্যবস্থা হওয়ায় কেরালায় পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশে নয়, ৬৩টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে৷ সে-ক্ষেত্রে ওই ভাইরাস অন্য জেলায় ছড়িয়ে না পরে তা সুনিশ্চিত করতে হবে৷ তাঁর কথায়, মহারাষ্ট্রে দেড় লক্ষাধিক বহিরাগত শ্রমিকদের থাকা ও খাবারের ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকার৷

কারণ, তাঁরা যাতায়াত করলেই ভাইরাস ছড়িয়ে পাড়ার সম্ভাবনা থাকে৷ তাই, সকলকে একজোট হয়ে ওই ভাইরাস প্রতিরোধ করতে হবে, বলেন তিনি৷ তাঁর দাবি, আজ এই সংকটের মুহূর্তে আমরা সকলে একজোট হয়ে মোকাবিলা করব৷ সাথে তিনি বলেন, সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের কাছে আবেদন করা হয়েছে, ধর্মীয় অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হোক৷ আপনারাও সকলের প্রতি বাড়িতে থাকার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top