News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে চাকরিচ্যুত শিক্ষকদের আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

করোনা : রাজ্যে চাকরিচ্যুত শিক্ষকদের আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্বে প্রভাব পড়েছে৷ স্বাভাবিকভাবে অন্যান্যদের পাশাপাশি আজ ১ এপ্রিল থেকে চাকরিচ্যুত শিক্ষকরাও প্রভাবিত হবেন৷ তাই, ত্রিপুরা সরকার তাঁদের আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে৷ চাকরিচ্যুত ৮,৮৮২ জন শিক্ষককে ৩৫ হাজার টাকা করে সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


আজ এক ভিডিও বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশে করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে৷ এতে বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে৷ তিনি বলেন, লকডাউনে অনেকের রোজগার বন্ধ হয়ে গেছে৷ তাই, রাজ্য সরকার অন্ত্যোদয় এবং বিপিএল পরিবারদের বিনামূল্যে এক মাসের চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তাছাড়া আর্থিক সীমাবদ্ধতার মধ্যে দুস্থদের সহায়তার চেষ্টা করেছে ত্রিপুরা সরকার৷
তাঁর কথায়, ত্রিপুরায় আদালতের রায়ে ১০৩২৩ শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে৷ পূর্বতন সরকার তাঁদের ছয়মাসের জন্য অ্যাডহক ভিত্তিতে নিযুক্ত করতে সক্ষম হয়েছিল৷ কিন্তু, নির্বাচনের আগে ভিজন ডকুমেন্টে তাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ সেই মোতাবেক ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর নতুন সরকার তাঁদের অ্যাডহক ভিত্তিতে চাকুরির মেয়াদ ২ বছর বাড়াতে সক্ষম হয়েছিল৷ এখনও তাঁদের জন্য ত্রিপুরা সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, জানান তিনি৷


তিনি বলেন, করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে৷ ফলে, চাকরিচ্যুত হয়ে তাঁরা এখন অসহায় হয়ে পড়েছেন, তা ত্রিপুরা সরকারও উপলব্ধি করতে পেরেছে৷ তাই, আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তাঁদের সহায়তায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ৮,৮৮২ জন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৪,৩৭৫ জন প্রতি মাসে ১৪,০৭৮ টাকা, ৩,৭৬১ জন ২৮,৯৯৫ টাকা এবং ৭৪৬ জন ৩৫,৫৯৪ টাকা করে বেতন পেতেন৷

স্বাভাবিকভাবেই এখন তাঁদের জীবনজীবিকা সমস্যার মুখে পড়েছে৷ তাই, এই সংকটের মুহূর্তে তাঁদেরকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রীর আবেদন, সকলে সামাজিক দূরত্ব বজায় রাখুন৷ ত্রিপুরা সরকার করোনা ভাইরাস মোকাবিলায় সব রকম চেষ্টা করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top