News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে এক ব্যক্তির আত্মহত্যা
Image

চুড়াইবাড়িতে এক ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি,২৯ মার্চ৷৷ নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক বয়স্ক ব্যক্তির৷ ঘটনা চুড়াইবাড়ি থানা এলাকার অন্তর্গত চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে৷ মৃত ব্যক্তির নাম প্রশান্ত ঘোষ(৪৯) পিতা-মৃত হরিপদ ঘোষ৷ উনার এক ছেলে এক মেয়ে পড়াশোনার জন্য হায়দ্রাবাদে থাকে সাথে উনার স্ত্রীও৷ নিজ ঘরের সমস্ত দরজা জানলা গিরিল বন্ধ করে ফাঁসিতে আত্মহত্যা করেন প্রশান্ত ঘোষ৷
প্রতিদিন খাবার খাওয়ার জন্য লক্ষ্মীনগরস্থিত নিজের বড় ভাই সুকান্ত ঘোষের বাড়িতে যেতেন৷

কাল বিকাল বেলা ভাই খাবারের জন্য না আসায় বড় ভাই সুকান্ত ঘোষের মনের মধ্যে সংশয় দেখা দেয়৷ ছোট ভাইকে ফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি৷ আজ বড় ভাই ছুটে আসেন মৃত প্রশান্ত ঘোষের বাড়িতে৷সেখানে এসে দেখতে পান সমস্ত দরজা-জানলা ভিতর থেকে বন্ধ৷তারপর তিনি স্থানীয় চুরাইবাড়ি থানায় খবর দিলে ছুটে আসেন চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস সহ বিশাল পুলিশবাহিনী৷
পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পান প্রশান্ত ঘোষ ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তারপর মৃতদেহকে ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পুলিশ৷ ময়নাতদন্তের পর বডিকে আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান থানার ওসি জয়ন্ত দাস৷ পাশাপাশি গোটা দেশ জুড়ে লকডাউনের জন্য স্ত্রী পুত্র ও মেয়ে হায়দ্রাবাদ থেকে রাজ্যে আসতে পারছেননা৷


জানাগেছে প্রশান্ত ঘোষ অতিরিক্ত মাত্রায় নেশা করতেন৷আর উনার স্ত্রীর সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো৷তবে ইদানিং কালে স্ত্রী পুত্র ও মেয়ে বাড়িতে নেই৷ তবুও কেন নিজ রান্না ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷


অপরদিকে চুড়াইবাড়ি থানার পুলিশ ০৭ নম্বরের ১৭৪ সিআরপিসি ধারায় একটুও সময় কিন্তু মামলা রুজু করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top