News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের জেরে গৃহপালিত প্রাণীর খাদ্যসংকট, দুধ বিপণনে সমস্যা, উপায় খুঁজছে রাজ্য
Image

লকডাউনের জেরে গৃহপালিত প্রাণীর খাদ্যসংকট, দুধ বিপণনে সমস্যা, উপায় খুঁজছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮মার্চ৷৷ ত্রিপুরায় গৃহপালিত প্রাণীর খাবার নিয়ে সমস্যা দেখা দিয়েছে৷ সরকারের কাছে মাস দেড়েকের এবং বাজারে সবর্োচ্চ ২০ দিনের গৃহপালিত প্রাণীদের জন্য খাবার মজুত রয়েছে৷ ফলে, ত্রিপুরার সরকার এ-নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে৷ করোনা ভাইরাসের আতঙ্কেই ওই সমস্যা দেখা দিয়েছে বলে দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন৷ এছাড়া, দুধ সংগ্রহে কোনও সমস্যা হচ্ছে না ঠিকই, কিন্তু বিপণনের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে বলে তিনি জানিয়েছেন৷


শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে প্রাণী বিকাশ দফতরের আধিকারিক বলেন, সম্প্রতি মুরগির মাংস বিক্রির ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল৷ কারণ, মুরগিতে করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে, ওই গুজব ছড়ানোর ফলে মাংস বিক্রিতে মারাত্মক প্রভাব পড়েছে৷ তাই, মানুষকে এ-বিষয়ে সচেতন করা হয়েছে৷ তিনি বলেন, মুরগির মাংসে করোনা ভাইরাসের সংক্রমণ নেই৷ এদিন তিনি বলেন, বর্তমানে গৃহপালিত প্রাণীর খাবার সরবরাহ নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে৷ কারণ, সরকারের কাছে দেড় মাসের এবং বাজারে ২০ দিনের গৃহপালিত প্রাণীর জন্য খাবার মজুত রয়েছে৷ কিন্তু, নতুন করে ওই খাবার বাইরে থেকে আনা সম্ভব হচ্ছে না৷ তিনি আক্ষেপ করে বলেন, গাড়ির চালকরা আসতে চাইছেন না৷ ফলে, বাইরে থেকে খাবার আনা যাচ্ছে না৷


এদিন তিনি আরও বলেন, দুধ সংগ্রহে কোনও সমস্যা হচ্ছে না৷ কিন্তু, বিপণনে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে৷ এ-বিষয়ে দুধের ডেয়ারির কর্মকর্তারা বলেন, আগরতলা শহরে ৩০০ এজেন্ট দুধ বিক্রি করেন৷ কিন্তু, লকডাউন শুরু হওয়ার পর থেকে ওই বিক্রেতারা দুধ বিক্রি করতে পারছেন না৷ তাতে, বিপণন ৫০ শতাংশ নেমে গেছে৷ তাঁর দাবি, প্রতিদিন ১২ হাজার লিটার দুধের চাহিদা ছিল৷ এখন তা নেমে হয়েছে ৬ হাজার লিটারের কাছাকাছি৷ তিনি বলেন, গতকাল ৬২২৮ লিটার দুধ বিক্রি হয়েছে৷

তাঁর বক্তব্য সারা রাজ্যে ১১৯টি সমবায় সমিতির মাধ্যমে দুধ সংগ্রহ করা হয়৷ সে-ক্ষেত্রে দুধ সংগ্রহে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি৷ চাহিদা কমে যাওয়ায় দুধ সংগ্রহ বাধ্য হয়ে কম করতে হয়েছে৷ ওই সমস্যা সমাধানে রাস্তা খোঁজা হচ্ছে৷ দুয়েক দিনের মধ্যে পথ বের হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন৷ কারণ, করোনা ভাইরাস মোকাবিলায় পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি৷ সেক্ষেত্রে দুধের কোনও বিকল্প হয় না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top