News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস : রাজভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী
Image

করোনা ভাইরাস : রাজভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮মার্চ৷৷ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এবং উদ্ভূত পরিস্থিতিতে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শনিবার সকালে রাজ্যপাল রমেশ বৈস-এর নেতৃত্বে রাজভবনে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যসচিব মনোজ কুমার, রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিং, স্বাস্থ্য দফতরের সচিব ডা. দেবাশিস বসু, রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি এস আর কুমার৷ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং নজরদারি করতে যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ রাজ্যপাল এই সংকটজনক পরিস্থিতিতে অপ্রয়োজনে জমায়েত না হতে, বাড়িতে থাকতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছেন৷ সরকারের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান সুনিশ্চিত করা হয়েছে৷


প্রসঙ্গত, গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর ও প্রশাসকদের সাথে এক ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছিলেন৷ ভিডিও কনফারেন্সের আলোচ্য বিষয় ছিল কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ায় যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের প্রচেষ্টাকে আরও জোরদার করা৷


ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈসও এই ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছিলেন৷ কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন হওয়ার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় রেডক্রস ও বিভিন্ন সামাজিক সংস্থার ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে৷ শুধু তা-ই নয়, করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য কতটা প্রস্তুত, সে বিষয়েও আলোচনা হয়েছে আজ৷


গতকালই ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন৷ ত্রিপুরায় এখনও করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি, সে-বিষয়ে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে অবগত করেছেন রাজ্যপাল৷ ভিডিও কনফারেন্সে সকলের বক্তব্য শোনার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সবাইকে পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় ভূমিকা পালন করার আহ্বান জানান যাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে জয় হাসিল হয়৷


আজকের বৈঠকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাজারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান সুনিশ্চিত করার বিষয়েই মূল আলোচনা হয়েছে৷ কারণ, হাজারো আবেদন সত্ত্বেও ত্রিপুরাবাসী সামাজিক দূরত্ব যথাযথভাবে পালন করছেন না৷ তাছাড়া, বাজারে বিভিন্ন সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে৷ এ সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তোলার বিষয়েই আজ দীর্ঘ আলোচনা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top