News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পঞ্চাশ হাজার গরিব এপিএল পরিবারও পাবে বিনামূল্যে রেশন সামগ্রী
Image

রাজ্যের পঞ্চাশ হাজার গরিব এপিএল পরিবারও পাবে বিনামূল্যে রেশন সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ত্রিপুরায় ৫০ হাজার গরিব এপিএল পরিবারকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হবে৷ আজ এই ঘোষণা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে এমন এপিএল-দেরও বিপিএল-দের মতো সহায়তা দেওয়া হবে৷


এদিন মুখ্যমন্ত্রী বলেন, অন্ত্যোদয় এবং বিপিএল পরিবারদের জন্য করোনা ভাইরাসের জন্য তৈরি পরিস্থিতিতে ২২৯ কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করা হয়েছে৷ কিন্তু, ত্রিপুরায় অনেক গরিব পরিবার রয়েছেন তারা বিপিএল তালিকাভুক্ত হতে পারেনি৷ ত্রিপুরা সরকার এখন তাঁদেরকেও সহায়তা করবে৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা, আর্থিক দিক পিছিয়ে রয়েছে এমন এপিএল পরিবারকেও সমপরিমাণ প্যাকেজ দেওয়া হবে৷ এমন ৫০ হাজার পরিবার ওই সহায়তা পাবে৷ তাঁদেরকে শীগ্রই চিহ্ণিত করা হবে৷ তাঁর দাবি, দুয়েক দিনের মধ্যে তাঁদের চিহ্ণিত করে বিনামূল্যে রেশন সামগ্রী পৌছে দেবে ত্রিপুরা সরকার৷


প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রতিরোধে সারা লকডাউন চলছে৷ স্বাভাবিকভাবে, রোজগার বন্ধ হয়ে গেছে৷ ফলে, সরকারি সহায়তা ছাড়া আর্থিক দিক দিয়ে পিছিয়ে পরা শ্রেণী কোনভাবেই জীবনযাপন করতে পারবে না৷


এদিকে, আজ ফের মুখ্যমন্ত্রী সীমান্তে কারফিউ জারি রাখার জন্য ত্রিপুরাবাসীর কাছে আবেদন জানিয়েছেন৷ তাঁর দাবি, সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশ একজনও ত্রিপুরায় আসতে পারবেন না, তা সুনিশ্চিত করতে হবে৷ সাথে তাঁর আরও আবেদন, লকডাউনে ঘর থেকে বের হবেন না৷ সময় কাটানোর জন্য পুরোনো স্মৃতি কাগজে তুলে রাখুন৷ ভবিষ্যতে আপনিও বড় লেখক হতে পারবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top