News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলে প্রথম করোনা আক্রান্তের তথ্য, চিন্তিত ত্রিপুরা
Image

উত্তর-পূর্বাঞ্চলে প্রথম করোনা আক্রান্তের তথ্য, চিন্তিত ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ মঙ্গলবার সাতসকালে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগিণী চিহ্ণিত হয়েছেন৷ মণিপুরের বছর ২৩-এর ওই মেয়ে ইউকে থেকে এসেছেন৷ তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ আরও নিশ্চিত হওয়ার জন্য তাঁর রক্তের নমুনা পুণেতে পাঠানো হয়েছে৷


ওই ঘটনা দুঃশ্চিন্তা বাড়িয়েছে ত্রিপুরারও৷ কারণ, মেয়েটি কলকাতা থেকে আগরতলা হয়ে ইমফল গিয়েছেন৷ অবশ্য, আগরতলা বিমানবন্দরে তিনি নামেননি৷ কিন্তু তাঁর সহযাত্রীরা আগরতলায় নেমেছেন৷ আবার, কয়েকজন তাঁর সাথে ওই বিমানে ইমফল গিয়েছেন৷ সম্ভবত আবার আগরতলায় ফিরে এসেছেন৷ ত্রিপুরা সরকার ইতিমধ্যে ওই বিমানের সমস্ত যাত্রীদের তালিকা সংগ্রহ করেছে৷ তাঁদের চিহ্ণিত করার কাজ চলছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতর এবং পুলিশ প্রশাসনের সাথে ওই পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছেন৷


গত ২১ মার্চ এয়ার এশিয়া-র বিমানে কলকাতা থেকে আগরতলা হয়ে ইমফল গিয়েছেন বছর ২৩-এর এক কিশোরী৷ সাথে তাঁর ভাই ওই বিমানেই ভ্রমণ করেছেন৷ গত ১৯ মার্চ তাঁরা ইউকে (লন্ডন) থেকে দিল্লি আসেন৷ সেখান কলকাতায় এবং কলকাতা থেকে ইমফল গিয়েছেন৷ বাড়ি পৌঁছনোর পর ওই যুবতী অসুস্থতা অনুভব করেন৷ গত ২৩ মার্চ তিনি জেএনআইএমএস হাসপাতালে ভর্তি হন৷ আজ সকালে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন মণিপুরের স্বাস্থ্য অধিকর্তা কে রাজু সিং৷ তিনি জানিয়েছেন, আরও নিশ্চিত হওয়ার জন্য ওই কিশোরীর রক্তের নমুনা পুণেতে পাঠানো হয়েছে৷ তিনি জানিয়েছেন, ওই যুবতীর পরিবারের অন্য সদস্যদের আইসোলেশনে নেওয়া হয়েছে৷


এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বিমানে আগরতলা হয়ে ইমফল যাওয়ার ঘটনায় চিন্তিত ত্রিপুরা সরকার৷ আগরতলার এমবিবি বিমানবন্দর অথরিটির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত যাত্রী এয়ার এশিয়া-র বিমানে ভ্রমণ করেছেন৷ ওই বিমানে মোট ৭৩ জন যাত্রী আগরতলায় নেমেছেন৷ ওই যুবতীর কাছাকাছি বসেছেন এমন ১০ জন যাত্রীকেও চিহ্ণিত করে সমস্ত তালিকা ত্রিপুরা সরকারের কাছে পাঠানো হয়েছে৷ তিনি বলেন, ওই যাত্রী বিমানের ২৩ নম্বর সারিতে বসেছিলেন৷ তাঁর পাশের সিটে বসা যাত্রী আগরতলায় নেমেছেন৷ অন্য আরেক যাত্রী আগরতলা থেকে ইমফল গিয়েছেন৷


কোভিড-১৯ নোডাল অফিসার ডা. দ্বীপ দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরা সরকার পরিস্থিতির ওপর কঠোর নজরদারি রেখেছে৷ বিমান যাত্রী নিয়ে পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বিশেষ জরুরি বৈঠক চলছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top