News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : ডিউটি রোস্টার তৈরী করার নির্দেশ দিল হাইকোর্ট
Image

করোনা : ডিউটি রোস্টার তৈরী করার নির্দেশ দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ করোনা ভাইরাসের প্রভাবে ত্রিপুরা হাইকোর্ট আদালতের কর্মচারীদের ডিউটি রোস্টার তৈরীর উদ্যোগ নেয়া হয়েছে৷ হাইকোর্টের নোটিফিকেশন মোতাবেক কর্মচারীদের ৫০ শতাংশ প্রতিদিন উপস্থিত থাকার কথা বলা হয়েছে৷ গ্রুপ বি (নন গেজেটেড), গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য এই ডিউটি রোস্টার করা হয়েছে৷ হাইকোর্ট, জেলা আদালত, ফেমিলি কোর্ট , ট্রাইবুন্যালে এই ডিউটি রোস্টার চালু করা হচ্ছে ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত৷ তবে এই নিয়ম কার্যকর হবে না হাইকোর্টের বিচারপতিদের ব্যক্তিগত কর্মীদের ক্ষেত্রে৷


এদিকে, হাইকোর্ট চত্বরে প্রবেশের ক্ষেত্রেও কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ আইনজীবীদের ক্লার্ক, আইনজীবী, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মী ছাড়া অন্যদের হাইকোর্ট চত্বরে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ আদালতগুলিতে পর্যাপ্ত পরিমানে সেনিটাইজার রাখার কথাও বলা হয়েছে৷ সেই সাথে জেলা আদালত, ফেমিলি কোর্ট, ট্রাইবুন্যাল ইত্যাদিতে স্বাস্থ্য কর্মীরা উপস্থিত থাকবেন৷ যদি কোন ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষায় প্রাথমিক ভাবে সন্দেহ দেখা দেয় তাহলে চিকিৎসা কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top