News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশ রাজনৈতিক-সঙ্কট : আস্থা ভোটের আগেই ইস্তফা কমল নাথের
Image

মধ্যপ্রদেশ রাজনৈতিক-সঙ্কট : আস্থা ভোটের আগেই ইস্তফা কমল নাথের

ভোপাল, ২০ মার্চ (হি.স.): শেষমেশ ইস্তফাই দিয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ| সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থাভোট হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কমল নাথ| দুপুরে রাজ্যপাল লালজি ট্যান্ডনের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন কমল নাথ| ইস্তফাপত্রে কমল নাথ উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেছেন, ‘বিগত দু’সপ্তাহ ধরে মধ্যপ্রদেশে যা ঘটেছে, তা গণতান্ত্রিক নীতি ও আদর্শকে দুর্বল করার একটি নতুন অধ্যায়|’

দীর্ঘ দিনের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস-ত্যাগ করার পরই মধ্যপ্রদেশে রাজনৈতিক সঙ্কটের সূত্রপাত| জ্যোতিরাদিত্য ইস্তফা দেওয়ার পর ২২ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দেন| সেই থেকে বেঙ্গালুরুর একটি রিসর্টে রয়েছেন বিদ্রোহী বিধায়করা| মধ্যপ্রদেশ সঙ্কট সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যায়| সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবারই মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোট হওয়ার কথা ছিল| এমতাবস্থায় শুক্রবার সকালে ভোপালে সাংবাদিক বৈঠক করেন কমল নাথ| সাংবাদিক বৈঠকে কমল নাথ বলেছেন, ‘বেঙ্গালুরুতে বিধায়কদের অপহরণ করা হয়েছে…এর নেপথ্যে প্রকৃত সত্য দেশের জনগণ দেখতে পারবেন| সত্য প্রকাশ্যে আসবেই| মানুষ তাঁদের ক্ষমা করবে না| বিজেপি মনে করছে আমার রাজ্যকে হারিয়ে নিজেরা জিতে যাবে…তাঁরা কখনই জিততে পারবে না|’ এরপরই সাংবাদিক বৈঠকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন কমল নাথ|

সাংবাদিক বৈঠক শেষ করে সোজা রাজভবনে চলে যান কমল নাথ| রাজভবনে গিয়ে রাজ্যপাল লালজি ট্যান্ডনের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন কমল নাথ| ইস্তফাপত্রে কমল নাথ উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেছেন, ‘বিগত দু’সপ্তাহ ধরে মধ্যপ্রদেশে যা ঘটেছে, তা গণতান্ত্রিক নীতি ও আদর্শকে দুর্বল করার একটি নতুন অধ্যায়|’ কমল নাথ সরকারের পতনের পর এবার মধ্যপ্রদেশ দখলের পথে বিজেপি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top