News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস মোকাবিলায় ‘ওয়াশ ইওর হ্যান্ডস’ চ্যালেঞ্জ গ্রহণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

করোনা ভাইরাস মোকাবিলায় ‘ওয়াশ ইওর হ্যান্ডস’ চ্যালেঞ্জ গ্রহণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ করোনা ভাইরাস মোকাবিলায় এবং সতর্কতায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়ালের ‘ওয়াশ ইওর হ্যান্ডস’ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন৷ প্রায় ২ ঘণ্টার মধ্যেই তাঁর টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি৷ জনগণকে উৎসাহিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন যাতে তাঁরা কোভিড-১৯-এর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নিয়মিত ২০ সেকেন্ড হাত ধুয়ে এবং পরিচ্ছন্নতা বজায় রেখে নিজেকে পরিষ্কার ও ফিট রাখতে পারেন৷


মুখ্যমন্ত্রী এই ‘ওয়াশ ইওর হ্যান্ডস’ চ্যালেঞ্জের জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, ত্রিপুরার গর্ব এবং অলিম্পিয়ান জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, টেনিস তারকা সোমদেব দেববর্মণ, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি জুবিন ইরানি, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং প্রদ্যুত কিশোর মাণিক্যকে মনোনীত করেছেন৷ তিনি ত্রিপুরার প্রত্যেক নাগরিককেও এর জন্য মনোনীত করেছেন৷ এর মধ্যে, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি জুবিন ইরানি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রদত্ত চ্যালেঞ্জকে মেনে নিয়েছেন এবং তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন৷


জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী টুইট বার্তায় বলেন, সচেতনতা এবং সতর্কতার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯-এর সংক্রমণ বন্ধ করতে পারি৷ আসুন আমরা সবাই মিলে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হই৷


এদিকে, মুখ্যমন্ত্রী এ বিষয়ে ত্রিপুরার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন৷ আজও তিনি মুখ্যসচিবের সাথে আলোচনা করেছেন এবং ত্রিপুরার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন৷ তিনি অভয় দিয়ে বলেন, চিন্তার কোনও দরকার নেই৷ ত্রিপুরা সরকার ইতিমধ্যে কোভিড-১৯-এর সংক্রমণ রোধে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top