News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ভয়া কাণ্ড : ফের ফাঁসির মহড়া তিহার জেলে
Image

নির্ভয়া কাণ্ড : ফের ফাঁসির মহড়া তিহার জেলে

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): দিল্লি গণধর্ষণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত চার আসামির ফাঁসির মহড়া হয়ে গেল দিল্লির তিহাড় জেলে| আগামী ২০ মার্চ সকাল ৫.৩০ মিনিট নাগাদ ফাঁসি হওয়ার কথা পবন গুপ্ত, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের| তার প্রস্তুতি হিসেবেই বুধবার, জল্লাদ পবনের উপস্থিতিতে তিহাড় জেলে ফাঁসির মহড়া সারা হয়েছে|

প্রথমবার একসঙ্গে চারজনকে ফাঁসি দেওয়া হবে

তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মার্চ সকাল ৫.৩০ মিনিট নাগাদ নির্ভয়া কাণ্ডের চারজন অপরাধীকে ফাঁসিতে ঝোলানো হবে| তিহার জেলের প্রাক্তন মুখপাত্র ও আইনি উপদেষ্টা সুনীল গুপ্তা জানিয়েছেন, ৩৫ বছরের কর্মজীবনে ৮ জনকে ফাঁসি দিতে দেখেছি| ওই ৮ জনের মধ্যে ১৯৮২ সালে রাঙ্গা বিল্লা এবং ২০১৩ সালে আফজল গুরু রয়েছে| সুনীল গুপ্তার কথায়, এই প্রথমবার চারজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হবে তিহাড় জেলে|

ফাঁসির যাবতীয় প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে

সুনীল গুপ্তা জানিয়েছে, তিহাড়ের ৩ নম্বর জেলে ওই চারজনকে ফাঁসিতে ঝোলানো হবে| ফাঁসি হবে সকাল ৫.৩০ মিনিট নাগাদ, অপরাধীদের ২০ মার্চ ভোর চারটে নাগাদ ওঠানো হবে| প্রথমে স্নান করতে বলা হবে| তারপর চা খেতে দেওয়া হবে| কালো পোশাক পরতে বলা হবে| ভোর ৪.৩০ মিনিট নাগাদ ম্যাজিস্ট্রেট পৌঁছবেন, তিনিই দোষীদের শেষ ইচ্ছা কী তা জিজ্ঞাসা করবেন| সমস্ত আইনি প্রক্রিয়া শেষে অপরাধীদের হাত পিছন থেকে বাঁধবে জল্লাদ, হাত বাঁধা অবস্থায় ফাঁসিকাঠ পর্যন্ত নিয়ে যাওয়া হবে নির্ভয়ার অপরাধীদের| ফাঁসি দেওয়া হবে সকাল ৫.৩০ মিনিট নাগাদ|

৩০ মিনিট ধরে ঝুঁলিয়ে রাখা হবে দোষীদের

সুনীল গুপ্তা জানিয়েছেন, ফাঁসি হওয়ার পর প্রায় ৩০ মিনিট ধরে ঝুঁলিয়ে রাখা হবে অপরাধীদের| এরপর চিকিত্সকরা গিয়ে মৃত ঘোষণা করবেন| দেহগুলি নামানোর পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে| ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে| যদি কেউ দেহ নিতে অস্বীকার করে, তাহলে তিহাড় জেল কর্তৃপক্ষই শেষকৃত্যের কাজ সম্পন্ন করবে| অপরাধীদের সমস্ত জিনিসপত্র পরিবারের হাতে তুলে দেওয়া হবে|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top