News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Image

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ তিনি টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন৷ তিনি বলেছেন, সমগ্র ত্রিপুরাবাসী এই মহতী দিনে বাংলাদেশের পাশে থেকে অভিনন্দন জানাচ্ছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ভারত-বাংলা সম্পর্ক আরো সুদৃঢ় এবং মজবুত হোক, এই প্রত্যাশা করেছেন৷


এদিকে, আজ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্য্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে৷ এ-বিষয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের বিরাট আয়োজন করা হয়েছিল৷ কিন্তু, করোনা ভাইরাসের প্রভাবে সমস্ত অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হয়েছে৷ সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই তাঁর জন্ম শতবর্ষ উদযাপন করা হচ্ছে৷


তিনি বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহণ করেছিলেন৷ আজ জন্ম শতবর্ষ আমরা উদযাপন করছি৷ বাংলাদেশ সহকারী হয় কমিশনের সকল কর্মকর্তা আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন৷ তাঁর কথায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত, বঞ্চনা, নিপীড়ন, শ্রেণী বৈষম্যমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যকে আজ আমরা শ্রদ্ধায় স্মরণ করেছি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top