News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ : এক গোষ্ঠীর গণবস্থান জারি রাখার সিদ্ধান্ত, অপর গোষ্ঠীও নামছে অনির্দিষ্টকালের গণধর্ণায়
Image

১০৩২৩ : এক গোষ্ঠীর গণবস্থান জারি রাখার সিদ্ধান্ত, অপর গোষ্ঠীও নামছে অনির্দিষ্টকালের গণধর্ণায়

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ১৫ মার্চ ৷৷ ১০,৩২৩ শিক্ষকদের চাকরিতে বহাল রাখার দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে৷ শনিবার থেকে ওরিয়েন্ট চৌমুহনিস্থিত গুরুজি কনফারেন্স হলের সামনে শুরু হয়েছে টানা ৪৮ ঘণ্টার গণ-অবস্থান৷ রবিবার দ্বিতীয় দিন অতিক্রান্ত হয়ে গেলেও সরকারপক্ষ থেকে ইতিবাচক কোন সাড়া দেওয়া হয়নি৷ এদিন দুপুর নাগাদ ওরিয়েন্ট চৌমুহনিতেই গণ-অবস্থানকারীরা পথ অবরোধে শামিল হন৷ আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারিও দিয়েছে তারা৷ তারপর গণবস্থানকারী শিক্ষকরা জানিয়েছেন তারা অনির্দিষ্টকালের জন্য গণবস্থান চালিয়ে যাবেন৷ অন্যদিকে, ১০৩২৩ এর আরও একটি সংগঠন ১৭ মার্চ থেকে আগরতলায় সিটি সেন্টারের সামনে অনির্দিষ্টকালের জন্য গণধর্ণায় বসছে৷


এদিকে, ১০৩২৩ এর গণবস্থান মঞ্চে পৌঁছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷ তিনি এখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত বিধানসভা নির্বাচনে ১০৩২৩ শিক্ষকরা বিজেপিকে সমর্থন করেছিল এবং ভোট দিয়েছে৷ সরকার পরিবর্তনের দুই বছরের মধ্যে ১০৩২৩ শিক্ষকদের নিয়ে সরকার কোন সুরাহা করেনি৷ বরং আশ্বাস দিয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী রতন লাল নাথ৷
অন্যদিকে, এদিন ১০৩২৩ এর আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়েছে আটচল্লিশ ঘন্টার গণবস্থান সোমবার সকালে শেষ হওয়ার কথা৷ কিন্তু, সরকারের তরফ থেকে যেহেতু কোন সাড়া পাওয়া যায়নি তাই এই গণবস্থান অনির্দিষ্টকালের জন্য চলবে৷ সংগঠনের সভাপতি বিমল সাহা হুমকি দিয়ে বলেন, ১০৩২৩ আগামীদিনে আইন অমান্যের চাইতেও ভয়ানক আন্দোলন সংগঠিত করা হবে৷ যেভাবে বিজেপিকে ক্ষমতায় আনতে সাহায্য করেছে ১০৩২৩ তেমনি এখন ক্ষমতা থেকেও সরিয়ে দিতে চেষ্টা চালাবে৷


১০৩২৩ নিয়ে রাজনীতির রং অনেক আগে থেকে পৃথক হয়ে রয়েছে৷ বামপন্থী মনোভাবাপন্ন সংগঠনের তরফ থেকে আবার নতুন করে আন্দোলন কর্মসূচী ঘোষণা দেওয়া হয়েছে৷ আমরা ১০৩২৩ ব্যানারে সতের মার্চ থেকে আগরতলায় সিটি সেন্টারের সামনে অনির্দিষ্টকালের জন্য গণধর্ণা আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হয়েছে৷ সংগঠনের তরফে ডালিয়া দাস এদিন এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন৷ তিনি জানিয়েছেন, রাজ্য সরকার তাদের চাকুরী বহাল রাখার ব্যবস্থা না করলে আন্দোলন জারি থাকবে৷
প্রসঙ্গত, আগামীকাল সুপ্রিম কোর্টে ১০৩২৩ এর একটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে৷ যদিও, সুপ্রিম কোর্ট ইতিপূর্বে রায় দিয়েছিল ৩১ মার্চ পর্যন্ত ১০৩২৩ চাকুরীতে বহাল থাকবেন৷ তারপর তাদের চাকুরী আর থাকবে না৷ সেই মোতাবের রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষা দপ্তরর এই শিক্ষকদের চাকুরীচ্যুতির যাবতীয় আইনী প্রক্রিয়ার নোটিশ পাঠিয়ে দিয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top