News Flash

  • Home
  • Uncategorized
  • ঊনকোটির রক্ষণাবেক্ষণে কোটি টাকার প্রস্তাব কেন্দ্রে
Image

ঊনকোটির রক্ষণাবেক্ষণে কোটি টাকার প্রস্তাব কেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ ঊনকোটিতে দেব-দেবীর মূর্তি রক্ষণাবেক্ষণে প্রস্তাব পাঠানো হয়েছে৷ এতে ১ কোটি টাকা খরচ হবে হিসাবে ধরে প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়৷ জানালেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)-র ত্রিপুরা সাব-সার্কলের সহকারী প্রত্নতত্ত্ববিদ এম জ্যাকসন৷ তবে, এই প্রস্তাব নতুন নয়৷ বছর তিনেক ধরে প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায় রয়েছি আমরা, বলেন তিনি৷


রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে পর্যটনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ পর্যটকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানে নানা ব্যবস্থাও করা হয়েছে৷ ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এতে বেড়েছে বিমানের সংখ্যা৷ বিভিন্ন রাজ্যের সাথে ত্রিপুরার সরাসরি ট্রেন যোগাযোগও স্থাপিত হয়েছে৷ ফলে প্রায় প্রতিদিন পর্যটক সংখ্যা বেড়ে চলেছে৷


ঊনকোটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় স্থান হিসেবেই চিহ্ণিত৷ সেখানে পাথরে খোদাই করা দেব-দেবীর মূর্তি পর্যটকদের ভীষণ আকৃষ্ট করে৷ স্বাভাবিকভাবেই ঊনকোটির রক্ষণাবেক্ষণে বিশেষ নজর দেওয়া খুবই জরুরি বলেই মনে করা হচ্ছে৷ অবশ্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ঊনকোটির রক্ষণাবেক্ষণে বিশেষ গুরুত্ব দিতে চাইছে৷


সহকারী প্রত্নতত্ত্ববিদ এম জ্যাকসনের কথায়, ঊনকোটির রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় খরচের হিসাব করে যে প্রস্তাব পাঠানো হয়েছে শীঘ্রই এতে অনুমোদন মিলবে৷ তিনি জানান, ভুবনেশ্বরী মন্দির-সহ বেশ কয়েকটি স্থানের সংস্কারের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top