News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : ২৯ মাৰ্চ পর্যন্ত বন্ধ অসমের সব শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, যাবতীয় গণসমাবেশ, গুজব ছড়ানোয় নিষেধাজ্ঞা সরকারের
Image

করোনা : ২৯ মাৰ্চ পর্যন্ত বন্ধ অসমের সব শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, যাবতীয় গণসমাবেশ, গুজব ছড়ানোয় নিষেধাজ্ঞা সরকারের

গুয়াহাটি, ১৫ মার্চ (হি.স.) : করোনা ভাইরাস সংক্ৰমণের প্ৰতি লক্ষ্য রেখে অসম সরকার রাজ্যের সব সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সুইমিং পুল, জিমখানা, গণসমাবেশ ইত্যাদি আগামী ২৯ মাৰ্চ পর্যন্ত বন্ধ রাখার নিৰ্দেশ দিয়েছে। গুয়াহাটির খানাপাড়ায় অবস্থিত প্ৰশাসনিক আধিকারিক মহাবিদ্যালয়ের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সরকারের এই নির্দেশিকা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ। তবে সিবিএসই এবং অন্যান্য বোৰ্ড পরীক্ষা ছাড়া সব স্কুল ও কলেজের পরীক্ষা বাতিল করা হয়েছে, জানান তিনি।

মুখ্যসচিব সঞ্জয় কৃষ্ণ জানান, ইতিমধ্যে সকল সরকারি কাৰ্যসূচিও বাতিল করা হয়েছে। পাশাপাশি বেসরকারি এবং ব্যক্তিগতভাবে অনুষ্ঠেয় প্রকাশ্য অনুষ্ঠান, সমাবেশ ইত্যাদি বাতিল করতে সংশ্লিষ্টদের নিৰ্দেশ দিয়েছে সরকার। এই সময়কালে রাজ্যের সব সিনেমা হল, সুইমিং পুল, ব্যায়ামাগার তথা জিমখানা, পার্ক বন্ধ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কোভিড-১৯ (করোনা)-এর করাল গ্রাস থেকে রক্ষা পেতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মুখ্যসচিব। তাছাড়া রাজ্যের সব বাজার-হাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে জেলা প্ৰশাসনের কাছে নিৰ্দেশিকা পাঠানো হয়েছে। মুখ্যসচিব কুমার সঞ্জয় আরও জানান, যাবতীয় কর্মকাণ্ড জরুরি ভিত্তিতে করার ওপর জোর দিয়েছে সরকার।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ভারতে ১০৭ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জন বিদেশি পৰ্যটক। ভারাতে এই ভাইরাসে ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গোটা বিশ্বের ১৪৯টি দেশের ১.৫ লক্ষ নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫,৬০৪ জনের।

রাজ্যে এখন পৰ্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে জানিয়ে মুখ্যসচিব সঞ্জয় কৃষ্ণ বলেন, অসমে করোনা আক্রান্ত রোগীর জন্য ৮৫০টি বেড তৈরি করে রাখা হয়েছে। ৫০ জন করোনা আক্ৰান্তের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে পৃথক আইসিইউ।

এদিকে রাজ্যের কমিশনার-সচিব এম অঙ্গমুথু জানান, অসমে আগত সব পৰ্যটকের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, জনসাধারণের যে কোনও সমস্যায় সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাজ্য সরকার। করোনা ভাইরাস সম্পর্কে কাউকে ভীত না হওয়ার অভয় দিয়ে এ সম্পর্কে কেউ যাতে ভয় বা গুজব না ছড়ায় তার প্রতি সকলকে কড়া নজর রাখতে বলেছেন কমিশনার-সচিব। আরও জানান, এখনও রাজ্যের পৰ্যটন ক্ষেত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিস্থিতি বেগতিক দেখলে এপ্ৰিল মাসের আগেই অসমের পৰ্যটন ক্ষেত্ৰগুলো বন্ধ করা হতে পারে বলে জানান ড. এম অঙ্গমুথু।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top