News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক দূর্ঘটনায় নিহত দুই যুবক চড়িলামে
Image

বাইক দূর্ঘটনায় নিহত দুই যুবক চড়িলামে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ মার্চ৷৷ বুধবার গভীর রাতে চড়িলাম এলাকায় ভয়াবহ দূর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের৷ জানা গিয়েছে, টিআর-০৭সি৮০০৮ নম্বরের একটি পালসার বাইক নিয়ে দুই বন্ধু নিমন্তন খেয়ে বাড়ি ফেরার পথে একটি অজ্ঞাত পরিচয় গাড়ির সাথে ধাক্কা লাগে৷ তাতে বাইকের চালক বিজয় দাস (৩২) এবং আরোহী সঞ্জীব দেব (৩০) রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷


শুক্রবার সকালে পথচারীরা প্রথমে দূর্ঘটনার বিষয়টি জানতে পারেন৷ সঙ্গে সঙ্গেই খবর দেয়া হয় বিশালগড় ফায়ার সার্ভিস স্টেশনে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানায় বাইক চালক বিজয় দারে মৃত্যু হয়েছে গঠনাস্থলেই৷ তার বাড়ি হাতীলেটা চৌমুহনী বাজারে৷ অন্য বাইক আরোহী সঞ্জীবদেবকে টিএমসিতে রেফার করা হয়৷ টিএমসি থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সঞ্জীবের মৃত্যু হয়েছে৷ সঞ্জীবের বাড়ী আমতলীতে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top